শিরোনাম :
আজই ইরানের সঙ্গে সমঝোতা চুক্তির সম্ভাবনা রয়েছে: রুবিও অ্যাঙ্গোলায় সোনার খনিতে ধস নিহত ২৮ লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি সারাদেশে হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৪৫ রাজধানীর কালশী এলাকায় এক বস্তিতে ভয়াবহ আগুন হজের আনুষ্ঠানিকতা শুরু: ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মিনার পথে হজযাত্রীরা প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫ দেশে গরীবের চেয়ে ধনীদের সামাজিক সুরক্ষায় দ্বিগুণ ব্যয় হয়- গোালাম পরওয়ার ইউক্রেনে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘ওরেশনিক’ ছুড়েছে রাশিয়া -নিহত ৮০

মহেশপুর সীমান্তে যুবকের পেটে মিলল ৬ স্বর্ণের বার

  • ১১:৫৪ এএম, মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অভিযানে এক যুবকের পেট থেকে ছয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

সোমবাব ১৭ মার্চ বিকেল পৌনে ৬টার দিকে জীবননগর বিওপি সদস্যরা তাকে আটক করেন। রাত ৯টায় ৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক যুবকের নাম রাজ রকি (৩২)। তিনি চুয়াডাঙ্গার জীবননগর থানার গয়েশপুর গ্রামের রেজাউল হক লিটনের ছেলে।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আটকের পর যুবক রাজ রকিকে জীবননগর বিওপি ক্যাম্পে নেওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাকে মলত্যাগ করানো হলে পেট থেকে দুটো পোটলা বেরিয়ে আসে। ওই পোটলা খুলে ছয়টি স্বর্ণের বার পাওয়া যায়।

পরে উদ্ধারকৃত স্বর্ণের বার জুয়েলারি সমিতির মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা শেষে আদালতের মাধ্যমে সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

বিজিবি সূত্র জানিয়েছে, আটক যুবককে চুয়াডাঙ্গার জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করবে পুলিশ।  সূত্র-ঢাকা পোষ্ট।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech