শিরোনাম :
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ: আটক ২ ১৮ ঘণ্টায় লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুথিরা এক ভবন থেকে ৬৩ বিদেশি নাগরিক গ্রেপ্তার, যা করছিলেন তারা চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক চাঁপাইনবাবগঞ্জ নিম্নাঞ্চলে পানিবন্দি ২ হাজার পরিবার ইসলামী আন্দোলনের অনুষ্ঠানে নারী সাংবাদিকদের পর্দা করে আসতে হবে- ফয়জুল করীম ইয়েমেন উপকূলে অগ্রযাত্রা, হুতিদের দখলে মোখা বন্দর: হুমকিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ শতভাগ সরকারী পে স্কেল: দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির আশঙ্কা বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: সংসদে প্রধানমন্ত্রী

মাঘের শেষ সময়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে : পঞ্চগড়ে বেড়েছে কনকনে শীত

  • ১১:১৯ পিএম, রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

পঞ্চগড়ে মাঘের শেষ সময়ে এসে গত কয়েকদিনের তুলনায় সারাদেশে তাপমাত্রা কমেছে। বেড়েছে কনকনে শীত।

রবিবার ৯ ফেব্রুয়ারি উত্তরাঞ্চলসহ সারাদেশে শীতের অনুভূতি বেশি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ সকাল ৯টায় রেকর্ড হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল শনিবার রেকর্ড হয়েছিল ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গত ২ ফেব্রুয়ারি থেকে ১০ থেকে ১২ ডিগ্রির মধ্যে তাপমাত্রা রেকর্ড হচ্ছে এ অঞ্চলে।

জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ বলেন, গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তবে ঘণ্টায় ৯-১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ায় কনকনে শীত অনুভূত হচ্ছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার ৮ ফেব্রুয়ারি থেকে রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, মৌলভীবাজার এবং চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আজ রবিবারও অব্যাহত থাকতে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, এই ধাপের পর চলতি মৌসুমে নতুন করে শৈত্যপ্রবাহের সম্ভাবনা খুবই কম। তবে বিচ্ছিন্নভাবে পাবনা বা উত্তরাঞ্চলের কোথাও কোথাও তা হতে পারে। এছাড়া আগামী ১০ তারিখের পর থেকে ক্রমশ তাপমাত্রা বৃদ্ধি পাবে। গত এক সাপ্তাহের তুলনায় এই দুইদিন শীতের ভাব বেশি থাকবে।

শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে। আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech