Breaking News:


শিরোনাম :
সিলেট সফরের শুরুতেই হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ঢাকা বারের নির্বাচনে বিএনপিপন্থি প্যানেলের নিরঙ্কুশ জয় মধ্যপ্রাচ্য থেকে চলে গেল বৃহৎ মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড দীর্ঘমেয়াদি অর্থায়নে সুদের হার কমাল কেন্দ্রীয় ব্যাংক, বাড়ল ঋণের সীমা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের শুভেচ্ছা বিনিময় দেশের শ্রমিক শ্রেণী দীর্ঘদিন ধরে অবহেলা ও বঞ্চনার শিকার : মির্জা ফখরুল বিভিন্ন জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি করল বিমান ভারতের মধ্য প্রদেশে পর্যটকবাহী নৌকা উল্টে নিহত ৯ যুদ্ধের খরচ নিয়ে মিথ্যাচার করছে যুক্তরাষ্ট্র : আব্বাস আরাগচি

মাঝারি তাপপ্রবাহে হাসফাঁস জনজীবন: এপ্রিলে ৪ টি মৃদু ও ১-২টি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে

  • ১০:২৩ এএম, রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকায় দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তন দেখা যাবে না। এ সময় ঢাকার আকাশ আংশিক মেঘলা এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

রবিবার ৫ এপ্রিল সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে।

দেশের কয়েকটি জেলায় মার্চ মাসের শেষের দিক থেকে তাপপ্রবাহ শুরু হয়। এপ্রিলের শুরু থেকে দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহের প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। গতকাল শনিবার দেশের অন্তত ২৭ জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে গেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসে এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ আঘাত হানতে পারে, পাশাপাশি কয়েক দফা মৃদু ও মাঝারি তাপপ্রবাহও দেখা দিতে পারে। এ সময়ে বঙ্গোপসাগরে তিন থেকে চারটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে এক-দুটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, এপ্রিল মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। তবে এ সময় ২ থেকে ৪টি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ এবং ১ থেকে ২টি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। ফলে গরমের তীব্রতা কিছু সময়ের জন্য বেড়ে যেতে পারে।

আজ সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া স্বল্পমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিও হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি এপ্রিল মাসে দেশে মোটামুটি স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, এ মাসে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড় হতে পারে। ৫ থেকে ৭ দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড় এবং ১ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। এসব ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি ও দমকা হাওয়াও থাকতে পারে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech