Breaking News:


শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় নয়াদিল্লিতে ‘ওয়ার্ক ফ্রম হোম’ চালু ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান পদ্মা ব্যারেজ: বহুমুখি প্রকল্পের বহুমুখি সুফল- নদীপুনরুজ্জীবন, জলবিদ্যুত, খাদ্য উৎপাদন শিল্পকলা একাডেমিতে মনীষীদের প্রতি শ্রদ্ধা নিবেদন: স্মরণ করা হলো ৫ গুণীজনকে তুরস্কসহ পার্শ্ববর্তী দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ কনস্যুলার সেবা ও ভ্রমণসংক্রান্ত জরুরি নির্দেশনা চট্টগ্রামে স্কুলছাত্রীকে আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৪ শুক্রবার রংপুর সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা ফিলিস্তিনি যোদ্ধাদের বিচারে বিশেষ সামরিক ট্রাইব্যুনাল বাতিলের আহ্বান জাতিসংঘের মেয়াদোত্তীর্ণ ঋণের ওপর বিলম্ব সুদের হার কমিয়েছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশকে জ্বালানি সহযোগিতা বাড়াতে ওয়াশিংটনের অঙ্গীকার পুনর্ব্যক্ত

মে মাসে অপরিবর্তিত থাকছে এলপিজির দাম

  • ১০:৩৪ এএম, সোমবার, ৪ মে, ২০২৬
ছবি: ফাইল ফটো

।।বিকে ডেস্ক।।
ভোক্তাপর্যায়ে মে মাসের জন্য প্রতি ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম মুসকসহ ১ হাজার ৯৪০ টাকায় অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

রবিবার ৩ মে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) দাম অপরিবর্তিত রাখার ঘোষণা করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। এদিকে প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৯ দশমিক ৫২ টাকায় সমন্বয় করতে আদেশ দেওয়া হয়েছে।

বিইআরসি’র বরাতে সরকারি বার্তা সংস্থা জানায়, সরকারি এলপিজির ক্ষেত্রে এ বছরের ২৩ ফেব্রুয়ারি জারি করা আগের আদেশ অনুযায়ী ডিলার বা খুচরা পর্যায়ে সাড়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ৭৭৬ দশমিক ৯৩ টাকায় অপরিবর্তিত রয়েছে।

এর আগে গত মাসের ১৯ এপ্রিল সবশেষ সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ৯৪০ নির্ধারণ করেছিল কমিশন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech