শিরোনাম :
সিলেট টেস্ট- ওয়েস্ট ইন্ডিজের ইনিংস ঘোষনা: ৩৬৯ রানের লক্ষ্য পেল বাংলাদেশ চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ দল আ. লীগের নেতাকর্মীসহ গ্রেপ্তার ২৮, আটক ৯ কিশোর জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ থেকে রয়টার্সের প্রতিবেদন -নতুন পাসপোর্টের আবেদন করেছেন হাসিনা সেনেগালে অভিবাসীবাহী নৌকা ডুবে ২১ জনের মৃত্যু নভেম্বরের প্রথম সাত দিনে রেমিট্যান্স এলো ৮৭ কোটি ৮৫ লাখ ডলার সিআইডি কার্যালয়, ঢাবি ক্যাম্পাসসহ বিভিন্ন স্থানে ককটেল ও বাসে আগুন সমবায় আন্দোলনকে পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির দেশের কিছু অঞ্চলে বৃষ্টির হওয়ার আভাস- কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা ৬টি গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মাথায় কাফনের কাপড় বেঁধে রেল ও সড়ক অবরোধ

যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল নতুন হামলা চালালে ব্যাপক পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান

  • ১০:২৯ এএম, রবিবার, ১ নভেম্বর, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল নতুন হামলা চালালে ব্যাপক পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। নতুন হামলার শঙ্কার মধ্যে বড় পাল্টা হামলার প্রস্তুতির কথা জানাল ইরান।

শনিবার ৩১ অক্টোবর সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ইরান বার্তা দিচ্ছে সর্বশেষ হামলায় তারা যেসব অবকাঠামোকে টার্গেট করেছিল, এবার এরও বাইরে যাবে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি নেতৃবৃন্দের তাৎক্ষণিক এবং কার্যকরী পদক্ষেপের নির্দেশনা ইঙ্গিত করছে তারা গতবার যেসব স্থানে হামলা করেছিল এবার তার চেয়েও দূরের স্থানে হামলা চালাবে।

এতে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি ইরানের নেতারা বলেছেন তারা এ অঞ্চলে সাতশরও বেশি টার্গেট ঠিক করেছে। যারমধ্যে বেসামরিক ও সামরিক অবকাঠামো আছে। যার অর্থ এবার শুধুমাত্র মার্কিন ঘাঁটিতে ইরান হামলা চালাবে না; মার্কিনিদের কোম্পানির ওপরও হামলা চালাবে। আর এক্ষেত্রে এসব টার্গেট বেশ বড় পরিসরে হবে।

আলজাজিরা জানিয়েছে, আজ ইরানের সুপ্রিম লিডার মোতজতাব খামেনি টার্গেট ঠিক করার নির্দেশনা দিয়েছেন। যা বেশ চিন্তার বিষয়। এছাড়া তিনি বলেছেন, যদি ইরান হামলার শিকার হয় তাহলে তারা ঠিক করবেন নতুন যুদ্ধ কখন শেষ হবে। এরমাধ্যমে তিনি বার্তা দিচ্ছেন যে, তেহরান যদি আবারও হামলার শিকার হয় তাহলে কূটনীতির পথ বন্ধ হয়ে যাবে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যখন আবারও বেশ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে তখন কাতার এটি থামানোর সর্বোচ্চ চেষ্টা করছে।

সূত্র: আলজাজিরা

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech