শিরোনাম :
সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী দিল্লিতে আন্দোলনের সমাপ্তি ঘোষণা ককরোচ জনতা পার্টির হামের উপসর্গে ঢাকাতেই আরও ৬ শিশুর মৃত্যু ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি জানালো এনসিপি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ভারতের ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষে, ২ শিক্ষার্থী নিহত নীলফামারীতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম জামায়াত ফেরেশতার দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয় : আমির ডা. শফিকুর রহমান

‘যেকোনো নির্বাচিত সরকার অনির্বাচিত সরকারের চেয়ে ভালো’

  • ১১:৪৬ পিএম, বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

দেশের বর্তমান অস্থিরতা নিয়ন্ত্রণ করতে হলে ধৈর্য ধরতে হবে। আমরা ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন চাই। আমরা সব সময় নির্বাচনের কথা বলি, কারণ যেকোনো নির্বাচিত সরকার অনির্বাচিত সরকারের চেয়ে ভালো- বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার ২১ জানুয়ারি দুপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, এই মুহূর্তে সব পাল্টে দেবো, সেটা হয় না। দেশের বর্তমান অস্থিরতা নিয়ন্ত্রণ করতে হলে ধৈর্য ধরতে হবে। প্রত্যাশা অনেক খাকলেও আমাদের ধৈর্য নেই! তাই এমন কিছু করবো না, যাতে করে নৈরাজ্যের সৃষ্টি হয়।

তিনি আরও বলেন, সংস্কারের প্রস্তাবগুলো আসা শুরু হয়েছে। আশা করি, প্রধান উপদেষ্টা সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। নির্বাচিত সরকার ম্যান্ডেট নিয়ে বসবে।

জনগণের ভাষাটা বুঝতে হবে সরকারকে। এখনই নির্বাচন চাচ্ছি না, ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন চাই।

বিএনপি মহাসচিব পড়াশোনা ও জ্ঞান চর্চার ওপর গুরুত্ব দেন। সোভিয়েত ইউনিয়ন ও চীনসহ বিভিন্ন দেশে বিপ্লবের পর রাজনৈতিক, সামাজিক পরিস্থিতির কথা তুলে ধরে তিনি ছাত্রদের ধৈর্যের সঙ্গে বর্তমান পরিস্থিতি মোকাবিলায় পরামর্শ দেন।

মির্জা ফখরুল বলেন, অতি বিপ্লবের মানসিকতা নিয়ে সমাজে নৈরাজ্য সৃষ্টি করা ঠিক হবে না।

প্রশাসনে আবারও দুর্নীতি বেড়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘দুর্নীতি, চুরি, ব্যক্তিগত স্বার্থ ছাড়া আমলাদের মধ্যে আর কোনো চিন্তা নেই।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech