Breaking News:


শিরোনাম :
রামিসা হত্যা: ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ আইনমন্ত্রীর দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত শিশু রামিসা: দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সকলের বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক শুরু আজ আজ বিক্রি হচ্ছে ৩১ মে’র ফিরতি টিকিট দেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল যুদ্ধবিরতি ভেঙে যুক্তরাষ্ট্র ফের হামলা করলে ‘আরও অনেক চমক’ দেখাবে ইরান : আরাগচি বেপজা ইকোনমিক জোনে ১৫ মিলিয়ন ডলারের বিনিয়োগ করবে সানশাইন আউটডোর: লিজ চুক্তি স্বাক্ষর গণমাধ্যম কমিশন গঠনের প্রক্রিয়ায় সরকার একক সিদ্ধান্ত চাপিয়ে দেবে না : তথ্যমন্ত্রী দেশের ১২টি জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে তিস্তা ব্যারাজের কাজেও হাত দেবে বিএনপি সরকার : প্রধানমন্ত্রী

রমজানের দ্বিতীয় জুমায় পবিত্র আল-আকসা মসজিদে মুসল্লিদের ঢল

  • ১১:২০ এএম, শনিবার, ১৫ মার্চ, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
পবিত্র রমজানের দ্বিতীয় জুমায় ফিলিস্তিনে অবস্থিত পবিত্র আল-আকসা মসজিদে ইসরায়েলি বাধা উপেক্ষা করে ফিলিস্তিনি মুসল্লিদের ঢল নামে।

শুক্রবার ১৪ মার্চ ইসরায়েলের বিধিনিষেধ উপেক্ষা করে ইসলামের তৃতীয় পবিত্র এ মসজিদটিতে জুমার নামাজ আদায়ে শরিক হয়েছেন ৮০ হাজার ফিলিস্তিনি।

ভিন্ন ভিন্ন প্রতিবেদনে এ খবর জানায় আনাদোলু, আলজাজিরা ও টাইমস অব ইসরায়েলের।

প্রতিবেদনে বলা হয়, মসজিদটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ইসলামিক ওয়াকফ এ তথ্য জানিয়েছে। যদিও দখলদার ইসরায়েলের পুলিশ সংখ্যাটি প্রকাশ করেনি। তারা শুধু বলেছে ‘হাজার হাজার মানুষ’ এসেছিলেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, আল-আকসায় শুক্রবার যারা নামাজ পড়েছেন, তাদের বেশিরভাগই ইসরায়েলে বসবাসকারী ফিলিস্তিনি।

পশ্চিমতীর থেকে যেন মুসল্লিরা আসতে না পারেন সেজন্য সেখানে প্রতিবন্ধকতা তৈরি করেছে ইসরায়েলের পুলিশ। এ কারণে পশ্চিমতীরের বেশি মুসল্লি আসতে পারেননি।

এছাড়া শুধুমাত্র ৫৫ বছরের ওপর পুরুষ এবং ৫০ বছরের ওপরে নারীদের আল-আকসা মসজিদে প্রবেশ করতে দেওয়া হয়েছিল।

নামাজের জন্য সবাইকে দখলদার ইসরায়েলের কাছ থেকে পাসও সংগ্রহ করতে হয়েছিল। এ কারণে ফিলিস্তিনের বেশিরভাগ মানুষ ইসলামের পবিত্র এ মসজিদে নামাজ পড়তে পারেনি।

মুসলিমরা বিক্ষোভ করতে পারেন এ ভয় থেকে তরুণদের আল-আকসায় প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। কম বয়সী কেউ যেন সেখানে না যেতে পারে তাই জায়গায় জায়গায় চেকপোস্ট বসিয়েছে ইসরায়েলি পুলিশ।

তবে, জুমায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ইসরায়েল। গত সপ্তাহেও কোনো ধরনের ঝামেলা ছাড়া আল-আকসায় নামাজ আদায় করেন সাধারণ মুসল্লিরা।

ইসলামিক ওয়াকফের পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৩ সালে ২ লাখ ৫০ হাজার মুসল্লি জুমার নামাজে অংশ নিয়েছিলেন এবং ২০২৪ সালে ১ লাখ ২০ হাজার মুসল্লি সমবেত হয়েছিলেন আল-আকসায়।

গত সপ্তাহে, রমজানের প্রথম জুমায় ৯০ হাজার ফিলিস্তিনি আল-আকসা মসজিদে জড়ো হয়েছিলেন।

শুক্রবার ভোর থেকেই পুরাতন শহর জেরুজালেম এবং আল-আকসা মসজিদ কমপ্লেক্সের দিকে যাওয়ার রাস্তাগুলিতে ৩ হাজার সেনা মোতায়েন করে ইসরায়েল।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech