Breaking News:


শিরোনাম :
সাবেক আওয়ামী মেয়র মনজুরের বাসায় গিয়ে তোপের মুখে হাসনাত আবদুল্লাহ বিকল্প শ্রম বাজারের সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে : প্রধানমন্ত্রী জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-প্রশিক্ষণে ভার্চুয়াল অংশগ্রহণের নির্দেশ চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে হামের প্রকোপ: লক্ষণ নিয়ে চিকিৎসাধীন ১০৩ রোগী হরমুজে বিধ্বস্ত হলো ২৪ কোটি ডলারের মার্কিন ড্রোন ২৩ এপ্রিল পর্যন্ত ভ্যাট রিটার্ন দেওয়ার সুযোগ কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, গরমের অনুভূতিও বেশি থাকতে পারে নববর্ষ বরণে এনসিপির বর্ণাঢ্য শোভাযাত্রা, বৈশাখী মেলা ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিতের ঘোষণা ইতালির

রমজান উপলক্ষে বিলম্বিত পরিশোধ ব্যবস্থায় নিত্যপ্রয়োজনীয় ১০টি পণ্য আমদানির অনুমতি

  • ১০:৩১ এএম, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে ডেস্ক।।
আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে বিলম্বিত পরিশোধ ব্যবস্থায় ১০টি নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির অনুমতি দিয়েছে।

এই পণ্যগুলো হলো—চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর।

বুধবার ১২ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে এ কথা বলা হয়েছে।

সার্কুলারে বলা হয়, পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্য যৌক্তিক পর্যায়ে রাখা এবং সরবরাহ স্বাভাবিক রাখতে সরবরাহকারী বা ক্রেতার ঋণব্যবস্থার অধীনে সর্বোচ্চ ৯০ দিন মেয়াদে চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মসলা এবং খেজুর বাণিজ্যিকভাবে আমদানি করতে পারবেন।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এই সুবিধা ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। অন্যান্য প্রাসঙ্গিক নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech