Breaking News:


শিরোনাম :
শুক্রবার হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কূটনৈতিক ফোরামে অংশ নিতে তুরস্ক গেলেন পররাষ্ট্রমন্ত্রী আগামী ৫ বছরের মধ্যে ৩ হাজার ১১০টি শূন্যপদে নিয়োগ দেয়া হবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী ‘তেল নেই লেখা’ ফিলিং স্টেশনে অভিযানে মিলল ৩২৬৯ লিটার পেট্রোল, ফের জরিমানা ৪৮১ ‘ভুয়া মুক্তিযোদ্ধার’ গেজেট বাতিল চীন সফরে বিএনপি প্রতিনিধি দল ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার যেকোনো প্রচেষ্টা ব্যর্থ হবে আমানতের অর্থ ফেরতের সুস্পষ্ট রূপরেখা ঘোষণার দাবি বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না

রিয়াদের দূতাবাসে হামলার জবাব শিগগিরই আসছে: ট্রাম্প

  • ০৯:২৩ এএম, মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সৌদি আরবের রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার জবাব শিগগিরই আসছে। নিউজন্যেশনের সাংবাদিক কেলি মেয়ার এ তথ্য জানিয়েছেন। খবর আল জাজিরার। 

কেলি মেয়ার বলেন,  ট্রাম্প তাকে বলেছেন, ‘আপনি খুব শীঘ্রই জানতে পারবেন যে রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার জবাব কী হবে।’

মেয়ার আরও বলেন, ট্রাম্প বলেছেন যে তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধে ‘স্থলবাহিনী ব্যবহার করা প্রয়োজন হবে বলে মনে করেন না’।  যদিও আগের দিন মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছিলেন, মার্কিন স্থলবাহিনী মোতায়েনের বিষয়ে তিনি ভীত নন।

গত শনিবার ইরানে যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরাইল। এরপর ইরান পালটা হামলা হিসেবে সৌদি আরবে যুক্তরাষ্ট্রের অবকাঠামো ও ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এরই অংশ হিসেবে রিয়াদে মার্কিন দূতাবাসে বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রয়টার্স। 

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech