Breaking News:


শিরোনাম :
রামিসা হত্যা: ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ আইনমন্ত্রীর দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত শিশু রামিসা: দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সকলের বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক শুরু আজ আজ বিক্রি হচ্ছে ৩১ মে’র ফিরতি টিকিট দেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল যুদ্ধবিরতি ভেঙে যুক্তরাষ্ট্র ফের হামলা করলে ‘আরও অনেক চমক’ দেখাবে ইরান : আরাগচি বেপজা ইকোনমিক জোনে ১৫ মিলিয়ন ডলারের বিনিয়োগ করবে সানশাইন আউটডোর: লিজ চুক্তি স্বাক্ষর গণমাধ্যম কমিশন গঠনের প্রক্রিয়ায় সরকার একক সিদ্ধান্ত চাপিয়ে দেবে না : তথ্যমন্ত্রী দেশের ১২টি জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে তিস্তা ব্যারাজের কাজেও হাত দেবে বিএনপি সরকার : প্রধানমন্ত্রী

রৌমারী সীমান্তে বিএসএফের গুলিবর্ষণ: পুশইনের চেষ্টা, উত্তেজনা ছড়িয়েছে

  • ১২:৫২ পিএম, মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পুশইনের সময় ৪ রাউন্ড গুলি ছুড়েছে।

মঙ্গলবার ২৭ মে ভোরে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের বড়াইবাড়ী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বড়াইবাড়ী ক্যাম্পের বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার আঞ্জু মিয়া।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক মেইন পিলার ১০৬৭-এর ১ সাব এলাকায় ভারতের আসাম রাজ্যের মানকারচর থানাধীন কাকরিপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা ১৪ জন নারী-পুরুষকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করেন।

বিজিবি তাদের সীমান্তের শূন্যরেখায় নিয়ে গেলে, বিএসএফের সদস্যরা উত্তেজিত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ৪ রাউন্ড গুলিবর্ষণ করে।

গুলির ঘটনায় বিজিবি শূন্যরেখায় অবস্থান নেয়।

এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে জড়ো হয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech