Breaking News:


শিরোনাম :
চট্টগ্রামকে হারিয়ে বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী বাংলাদেশকে পুনর্নির্মাণ করতে হলে অবশ্যই আমাদের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে জামায়াত সরকার গঠন করলে দেশ চাঁদাবাজ মুক্ত হবে: শফিকুর রহমান জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক, এটাকে অশনিসংকেত হিসেবে দেখি: ফরহাদ মজহার যারা ফ্যাসিবাদের সহযোগী তারাই ‘না’ ভোট চাচ্ছে : স্থানীয় সরকার উপদেষ্টা পল্টনে স্কুলে শিশু শিক্ষার্থীকে নির্যাতন, ব্যবস্থাপক কারাগারে ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে ১২ ফেব্রুয়ারির ভোট: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের আহ্বান নির্বাচন কমিশনের মাগুরায় ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনের কয়েক ঘণ্টার মধ্যেই ভাঙচুর ১৬ ঘন্টায় ৭ জেলায় সমাবেশ, লাখো মানুষের ঢল: ভোরে ঢাকায় ফিরলেন তারেক রহমান

শেখ হাসিনার আমলে হওয়া সব নির্বাচনকে আনুষ্ঠানিকভাবে অবৈধ ঘোষণা করতে হবে

  • আপলোড টাইম : ০১:০০ পিএম, রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১০৫ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
শেখ হাসিনার আমলে হওয়া সকল স্থানীয় এবং জাতীয় নির্বাচনকে আনুষ্ঠানিকভাবে অবৈধ ঘোষণার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার ২৪ মে রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, শেখ হাসিনার আমলে হওয়া জাতীয় ও স্থানীয় পর্যায়ে সব নির্বাচনকে আনুষ্ঠানিকভাবে অবৈধ ঘোষণা করার জন্য বলেছি। সেই সময় শেখ হাসিনা একটি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় নির্বাচন করেছিল। ভোটের অধিকার হরণ করেছিল। রাতে ভোট হয়েছে, ডামি প্রার্থীর ভোট হয়েছে। সেই নির্বাচনগুলো নিয়ে প্রশ্ন রয়েছে।

নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার আমলের নির্বাচনগুলোকে আদালতে নিয়ে এক ধরনের পরিস্থিতি তৈরি করা হচ্ছে। বিশৃঙ্খলা এড়াতে আগের নির্বাচনগুলোকে আইনগতভাবে অবৈধ ঘোষণা যাতে করা হয়।

তিনি বলেন, নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখতে পারছি না। নির্বাচন কমিশন পুনর্গঠন করে যেন স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজন করা হয়।

নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানে প্রতিশ্রুতি রক্ষায় উনি দায়িত্ব গ্রহণ করেছিলেন। সে দায়িত্ব সম্পূর্ণ করেই তিনি যেন সিদ্ধান্ত নেন যেকোনো বিষয়ে। নির্ধারিত সময়ের মধ্যে যেন জুলাই ঘোষণাপত্র জারি করা হয়, সেই বিষয়ে আমরা আহ্বান জানিয়েছি। সরকারের পক্ষ থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে।

এছাড়া, দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের দাবিও উত্থাপন করা হয়েছে আমাদের পক্ষ থেকে। এছাড়া বৈঠকে দ্রুত সময়ের মধ্যেই সকল জুলাই শহীদ ও আহতদের সহায়তার নিশ্চয়তার দাবি জানানো হয়েছে বলেও জানান তিনি।

ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ বিষয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, ছাত্র উপদেষ্টাদের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই- তারা সরকারে থেকে গণঅভ্যুত্থানকে প্রতিনিধিত্ব করছে। তবে ছাত্র প্রতিনিধিদের পদত্যাগ করতে বলা মানে তাদের অবজ্ঞা করা। আমরা এর নিন্দা জানিয়েছি।

এনসিপির আহ্বায়ক বলেন, জুলাই গণহত্যার বিচার ও সংস্কার প্রক্রিয়া চলমান। গণপরিষদ ও আইনসভা নির্বাচনের কথা বলেছি। এ তিনটি নিয়ে সমন্বিত একটি পরিকল্পনা বা রোডম্যাপ যাতে সরকার একত্রে ঘোষণা করে। জুলাই মাসের মধ্যে জুলাই সনদ আসতে পারে বলে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে। ডিসেম্বর থেকে জুলাই সময়ের মধ্যে যে নির্বাচন হবে সেটিরও একটি নির্দিষ্ট রোডম্যাপ দেওয়ার জন্য সরকারকে আহ্বান জানিয়েছি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech