Breaking News:


শিরোনাম :
আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষনা: ২ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন মধ্যপ্রাচ্যে আটকেপড়াদের সরকারি খরচে ফিরিয়ে আনা হবে : প্রতিমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘শোচনীয় পরাজয়’ হয়েছে: রাশিয়া বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ সাধারণ নির্বাচন: ভোটগ্রহণ শুরু যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা: রকেট হামলায় জবাব দিল হিজবুল্লাহ যুক্তরাজ্যের বিসিআইয়ের সদস্য পদ পেল বাংলাদেশ ব্যাংক প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর চূড়ান্ত হয়নি, গুজব না ছড়ানোর আহ্বান পয়লা বৈশাখে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করবে ডিএমপি রাজধানীসহ বিভিন্ন জেলায় কালবৈশাখীর আভাস: নদীবন্দরে সতর্কতা লেবাননে ইসরায়েলের ১০ মিনিটের হামলায় কয়েকশ মানুষ নিহত-আহত

সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার অধিকার নেই : জামায়াতের নায়েবে আমির

  • ১২:২০ পিএম, বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
রাষ্ট্রপতি ফ্যাসিস্টের দোসর, সংসদে তার বক্তব্য দেওয়ার অধিকার নেই বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

বুধবার ১১ মার্চ সংসদের বিরোধী দলের এমপিদের নিয়ে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমরা মনে করি রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার অধিকার নেই। স্বৈরাচারের দোসর। বিএনপি কেন যে তাকে দিয়ে ভাষণ দেওয়াচ্ছে আমরা পরিষ্কার নই। এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি, সেগুলো কাল দেখবেন।

আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আরও বলেন, আগামীকাল যে সংসদ বসবে, সেখানে আমাদের ভূমিকা কী হওয়া উচিত, বৈঠকে সেই বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। যেহেতু অধিকাংশ সংসদ সদস্য নতুন, সংসদের ক্রাইটেরিয়া, ক্যারেক্টার বিষয়ে আমরা কিছু দিকনির্দেশনা দিয়েছি।

তিনি বলেন, ডেপুটি স্পিকারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যখন প্রস্তাব আসবে তখন আমরা জানাবো। কালকে খোলাসা হবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech