শিরোনাম :
বন্যায় প্রাণহানি বেড়ে ৫৪, দেড় লাখ পরিবার পানিবন্দি আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি : প্রধানমন্ত্রী ইরানে তৃতীয় দফায় মার্কিন হামলা একদিনে ডেঙ্গুতে ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭ জন অপ্রয়োজনীয় সিজারিয়ান সংস্কৃতি কমিয়ে স্বাভাবিক প্রসবে জোর দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী গৌরনদীতে বৃক্ষরোপণ করলেন প্রধানমন্ত্রী : বৃক্ষরোপণ করলেই হবে না, গাছের যত্ন নিতে হবে ২৪ ঘণ্টায় রাজধানীতে ৯৭ মিলিমিটার বৃষ্টি- চলতি মাসে একদিনে সর্বোচ্চ রেকর্ড সাতকানিয়া ও বাঁশখালীতে এখনও পানিবন্দি ৬ লাখের বেশি মানুষ চট্টগ্রামের বন্যাদুর্গতদের বিনামূল্যে চিকিৎসা ও ত্রাণ দিলো কেন্দ্রীয় ছাত্রদল মধ্যপ্রাচ্যে ৪ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামো ধ্বংস

সচিবালয়ের সব গেট বন্ধ : অধ্যাদেশ বাতিল না হলে সচিবালয় অচল করে দেয়ার হুঁশিয়ারি

  • ০১:২০ পিএম, সোমবার, ২৬ মে, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে ৩য় মতো আজও সচিবালয়ে বিক্ষোভ করছেন কর্মকর্তা–কর্মচারীরা।

সোমবার ২৬ মে বেলা ১১টার দিকে বিক্ষোভ শুরু হয়।

এ নিয়ে টানা তৃতীয় দিনের মতো সচিবালয়ে বিক্ষোভ মিছিল করছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। আজ সকালে বিভিন্ন মন্ত্রণালয় থেকে মিছিল নিয়ে এসে বাদামতলায় জমায়েত হন কর্মচারীরা। দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ের গেটগুলোর সামনে অবস্থান নেন তারা।

তারা বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের ব্যানারে এই আন্দোলন করছেন।

সেখানে এক সমাবেশে নেতারা আজকের মধ্যেই এই আইন বাতিলের দাবী জানান। দাবী মানা না হলে সচিবালয় অচল করে দেওয়ারও হুঁশিয়ারি দেন তারা।

পরে মিছিল নিয়ে সচিবালয়ের এক নম্বর গেটের সামনে যেটি প্রবেশের প্রধান ফটক সেখানে অবস্থান নেন সবাই। এর ফলে ওই এক নম্বর গেট দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ১, ২ ও ৪ নম্বর গেট বন্ধ করে দেয়। তবে তিন নম্বর গেট বন্ধ না করায় তা জোর করে বন্ধ করে দেন কর্মচারীরা। এতে সবগুলো গেটই বন্ধ রয়েছে। কোনো গাড়ি ঢুকতে পারছে না।

এর আগে গতকাল রবিবার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ-মিছিল করেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা।

তারা এই অধ্যাদেশকে ‘নিবর্তনমূলক ও কালাকানুন’ আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। তা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন তারা।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে গত বৃহস্পতিবার সরকারি চাকরি আইন, ২০১৮ সংশোধন করে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদন দেয়া হয়। এর পর থেকে আইন বাতিলের দাবি বিক্ষোভ করছেন তারা।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech