Breaking News:


শিরোনাম :
আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষনা: ২ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন মধ্যপ্রাচ্যে আটকেপড়াদের সরকারি খরচে ফিরিয়ে আনা হবে : প্রতিমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘শোচনীয় পরাজয়’ হয়েছে: রাশিয়া বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ সাধারণ নির্বাচন: ভোটগ্রহণ শুরু যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা: রকেট হামলায় জবাব দিল হিজবুল্লাহ যুক্তরাজ্যের বিসিআইয়ের সদস্য পদ পেল বাংলাদেশ ব্যাংক প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর চূড়ান্ত হয়নি, গুজব না ছড়ানোর আহ্বান পয়লা বৈশাখে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করবে ডিএমপি রাজধানীসহ বিভিন্ন জেলায় কালবৈশাখীর আভাস: নদীবন্দরে সতর্কতা লেবাননে ইসরায়েলের ১০ মিনিটের হামলায় কয়েকশ মানুষ নিহত-আহত

সমুদ্রের নিচে থাকা মিসাইলের সুড়ঙ্গ উন্মোচন করল ইরান

  • ১১:১০ এএম, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে সমুদ্রের নিচে থাকা নিজেদের মিসাইল সুড়ঙ্গ উন্মোচন করেছে ইরান। ধারণা করা হচ্ছে এসব সুড়ঙ্গে কয়েকশ ক্রুস মিসাইল রয়েছে।

বুধবার ২৮ জানুয়ারী সংবাদমাধ্যম দ্য নিউ আরব এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, ধারণা করা হচ্ছে এসব সুড়ঙ্গে কয়েকশ ক্রুস মিসাইল রয়েছে। দেশটি হুঁশিয়ারি দিয়েছে যদি তাদের ওপর কোনো হামলা হয় তাহলে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ‘নিরাপদ’ থাকবে না।

সংবাদমাধ্যমটি জানায়, ইরানের রাষ্ট্রীয় টিভি পানির নিচের মিসাইল সুড়ঙ্গের ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে ইসলামিক বিপ্লবী গার্ডের নৌ শাখার কমান্ডার আলীরেজা তাঙসিরি ওই সুড়ঙ্গের ভেতর রয়েছেন।

ভিডিওতে দেখা গেছে, উৎক্ষেপণের জন্য পানির নিচে থাকা এসব মিসাইল প্রস্তুত রয়েছে।

নৌ কমান্ডার আলীরেজা বলেছেন, সমুদ্রের নিচে তাদের মিসাইলের বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে। এগুলো উপসাগরীয় ও ওমান সাগরে থাকা মার্কিন নৌজাহাজকে মোকাবেলার জন্য প্রস্তুত করা হয়েছে।

তিনি জানিয়েছেন, এসব সুড়ঙ্গে কয়েকশ মিসাইল রয়েছে। যেগুলো ১ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

বিপ্লবী গার্ডের এ নৌ কমান্ডার বলেছেন, তাদের তৈরি ‘কাদের ৩৮০ এল’ মিসাইলে এমন স্মার্ট যন্ত্রাংশ রয়েছে যেটি আঘাত হানা পর্যন্ত লক্ষ্যবস্তুকে ট্র্যাক করতে পারে।

এদিকে ইরানে আগেরবারের চেয়ে বড় হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, ইরান যদি হামলা আটকাতে চায় তাহলে তাদের সঙ্গে চুক্তি করতে হবে এবং ইরান কোনো ধরনের পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না।

গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। ওই সময় দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলছিল ইরানের।

ওই হামলার চেয়ে বড় হামলা হবে হুমকি দিয়ে ট্রাম্প লিখেছেন, “বিশাল এক যুদ্ধজাহাজের বহর ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। প্রচণ্ড শক্তি আর নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এটি বেশ দ্রুতগতিতে এগোচ্ছে। এর আগে ভেনেজুয়েলায় যে বাহিনী পাঠানো হয়েছিল, বিশাল রণতরী ‘আব্রাহাম লিঙ্কন’-এর নেতৃত্বে থাকা এই বহরটি তার চেয়েও বড়। তারা যেকোনো সময় অভিযানে যাওয়ার জন্য প্রস্তুত। আর প্রয়োজন পড়লে অনেক দ্রুত এবং ভয়াবহ হামলা চালাতেও তারা পিছপা হবে না।

সূত্র: দ্য নিউ আরবর্

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech