শিরোনাম :
দক্ষিণ চীনে আছড়ে পড়েছে শক্তিশালী টাইফুন ‘নৌল’ আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার থেকে শুরু হজের প্রাথমিক নিবন্ধন জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’ উদ্বোধন: পদোন্নতির ক্ষেত্রে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ইয়ামিন হত্যা : সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন কুড়িগ্রামে সীমান্তে ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি সবাই প্রস্তুত থাকুন, ঢাকা থেকে ডাক আসবে: জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন: ইন্টারসেপ্টর মিসাইল শেষ হওয়ার শঙ্কায় ইরানে মার্কিন হামলা বন্ধ

সাদা পতাকা উড়িয়ে পালালো ভারতীয় সেনাবাহিনী

  • ০২:২৭ পিএম, বুধবার, ৭ মে, ২০২৫
ছবি:সংগহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
পাকিস্তান ও আজাদ কাশ্মিরে মসজিদসহ কয়েকটি স্থানে মঙ্গলবার গভীর রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। ওই হামলার পর খুব দ্রুততার সঙ্গে পাকিস্তান স্থল ও আকাশপথে ব্যাপক পালটা হামলা চালিয়েছে।

এতে ভারতের কয়েকটি যুদ্ধবিমান, সেনাবাহিনীর চেকপোস্ট ও স্থাপনা ধ্বংস হয়। পাকিস্তানের ভয়াবহ পালটা হামলায় টিকতে না পেরে ভারতের সেনাবাহিনী পিছু হটেছে।

একপর্যায়ে তারা পরাজয় স্বীকার করে কাশ্মির বিভাজনকারী সীমান্তের একটি সামরিক চৌকিতে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণ করেছে।

বুধবার ০৭ মে পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার সূত্রে এ খবর জানায় আলজাজিরার।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান সরকারের সম্প্রচারমন্ত্রী আতাউল্লা তারার অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে এই দাবি করা হয়েছে।  বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এই দাবি করেন তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মির বিভাজনকারী সীমান্তের একটি সামরিক চৌকিতে ভারতীয় সেনারা সাদা পতাকা উড়িয়েছে। যুদ্ধের সময় সাদা পতাকা সাধারণত আত্মসমর্পণের প্রতীক হিসেবে বিবেচিত হয়।

আতাউল্লাহ তারার এক্স অ্যাকাউন্টে লেখেন, ‘তদন্ত থেকে পালিয়েছে আগে। এখন ময়দান থেকেও পালিয়েছে তারা।’

তবে আল জাজিরা নিরপেক্ষভাবে পাকিস্তান সরকারের এই দাবিটির সত্যতা যাচাই করতে পারেনি।

অন্যদিকে, পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় সশস্ত্র বাহিনীর হামলার কয়েক ঘণ্টা পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিশ্ববাসীর উদ্দেশে একটি বার্তা দিয়েছেন।

সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘বিশ্বকে সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতা দেখাতে হবে।’ এই খবর জানিয়েছে এনডিটিভি।

উল্লেখ্য, জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) পাকিস্তান ও ভারতীয় সেনাদের মধ্যে রাতভর ব্যাপক গোলাগুলি হয়েছে। ভারত অভিযোগ করেছে, পাকিস্তানি সেনাদের গুলিতে তিনজন ভারতীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

একই সময়ে, পাকিস্তান জানিয়েছে যে ভারত পাকিস্তান এবং পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে দুটি মসজিদসহ ৯টি স্থানে হামলা চালিয়েছে। বুধবার ভোরের এই হামলায় কমপক্ষে ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পাল্টা হামলায় ভারতে১০ জনের মৃত্যুর খবার পাওয়া গেছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech