Breaking News:


শিরোনাম :
আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষনা: ২ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন মধ্যপ্রাচ্যে আটকেপড়াদের সরকারি খরচে ফিরিয়ে আনা হবে : প্রতিমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘শোচনীয় পরাজয়’ হয়েছে: রাশিয়া বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ সাধারণ নির্বাচন: ভোটগ্রহণ শুরু যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা: রকেট হামলায় জবাব দিল হিজবুল্লাহ যুক্তরাজ্যের বিসিআইয়ের সদস্য পদ পেল বাংলাদেশ ব্যাংক প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর চূড়ান্ত হয়নি, গুজব না ছড়ানোর আহ্বান পয়লা বৈশাখে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করবে ডিএমপি রাজধানীসহ বিভিন্ন জেলায় কালবৈশাখীর আভাস: নদীবন্দরে সতর্কতা লেবাননে ইসরায়েলের ১০ মিনিটের হামলায় কয়েকশ মানুষ নিহত-আহত

সেমিফাইনালে অ্যাথলেতিকো মাদ্রিদ বিপক্ষে বিধ্বস্ত বার্সা

  • ১১:০৮ এএম, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

শিরোপা স্বপ্ন ধূসর হয়ে উঠেছে বার্সেলোনার জন্য। কোপা দেল রের প্রথম সেমিফাইনালে কাতালানরা হয়েছে বিধ্বস্ত। ফাইনালে উঠতে তাই দ্বিতীয় লেগে অবিশ্বাস্য কিছুই করতে হবে বার্সার।

বার্সাকে বিপদে ফেলে ফাইনালের পথে এগিয়ে গেছে অ্যাথলেতিকো মাদ্রিদ। বৃহস্পতিবার ঘরের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিতানোতে ৪-০ গোলে জয় পেয়েছে দিয়াগো সিমিওনের দল।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় অ্যাথলেতিকো। সপ্তম মিনিটে বার্সা ডিফেন্ডার এরিক গার্সিয়ার ভুল পাস থেকে আত্মঘাতী গোল হয়। যা জোয়ান গার্সিয়ার পায়ের নিচ দিয়ে জালে জড়িয়ে যায়।

এরপর একের পর এক আক্রমণে বার্সার রক্ষণভাগকে চাপে রাখে স্বাগতিকরা। ১৪ মিনিটে সাবেক বার্সা তারকা আঁতোয়ান গ্রিজম্যান দুর্দান্ত ফিনিশে ব্যবধান দ্বিগুণ করেন।

ডান দিক থেকে নাহুয়েল মোলিনার পাস বক্সে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ-পায়ের কোনাকুনি নিচু শটে জালে পাঠান গ্রিজম্যান। ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর আরো আত্মবিশ্বাসী হয়ে উঠে অ্যাথলেতিকো।

সুবাদে ধারা ধরে রেখে ৩৩ মিনিটে লুকম্যান দারুণ টিম মুভ থেকে তৃতীয় গোলটি করেন।

আলভারেসের পাস বক্সে ফাঁকায় পেয়ে নিচু শটে জালে পাঠান তিনি।

আর প্রথমার্ধে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে অ্যাথলেতিকোর চতুর্থ গোলটি আসে আলভারেসের পা থেকেই। টানা ১১ ম্যাচ গোলশূন্য থাকার পর অবশেষে খরা কাটান আর্জেন্টাইন তারকা।

দ্বিতীয়ার্ধে বার্সা কিছুটা লড়াইয়ের চেষ্টা করে। পাউ কুবাসির করা একটি গোল দীর্ঘ ভিএআর পর্যালোচনার পর অফসাইডের কারণে বাতিল হয়, যা নিয়ে বিতর্ক তৈরি হয়।

ম্যাচের শেষদিকে এরিক গার্সিয়া আলেক্স বায়েনাকে ফাউল করে লাল কার্ড দেখেন, ফলে ১০ জনে পরিণত হয় বার্সা। এরপর আর প্রতিরোধ কর‍তে পারেনি দলটা।

দ্বিতীয়ার্ধ্বে আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ৪-০ গোলের বিশাল জয় নিয়েই মাঠ ছাড়ে অ্যাথলেতিকো।

আগামী ৩ মার্চ ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় লেগ। রেকর্ড ৩২ বারের কোপা দেল রে চ্যাম্পিয়ন বার্সেলোনার সামনে তাই এখন কঠিন চ্যালেঞ্জ।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech