শিরোনাম :
ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা রিয়াদে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা, প্রতিহতের দাবী সৌদি আরবের সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের অবরুদ্ধ নবনিযুক্ত ভিসি: ২১ ঘণ্টা পরেও নিজ কার্যালয় থেকে বের হতে পারেননি ৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এলো চকবাজারের আগুন, শতকোটি টাকা ক্ষতির দাবি মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ৬ কোটি ৩৭ লক্ষ ইউনিট আকাশ আজ পরিষ্কার থাকতে পারে, দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮ শতাংশ

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২৬ রানে হারল বাংলাদেশ

  • ১০:০৩ পিএম, শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

।। বিকে স্পোর্টস ।।
মাত্র ২৬ রানের ব্যবধানে নিউজিল্যান্ড এর বিপক্ষে ম্যাচ হারলো বাংলাদেশ। শুরুর চাপ সামলে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। একটা সময় ম্যাচে নিয়ন্ত্রণ নিয়ে নেয় টাইগাররা। তবে মিডল অর্ডারের ব্যাটিং ব্যর্থতায় হাতের মুঠোয় থাকা ম্যাচে হেরেছে বাংলাদেশ। ২৬ রানের জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে লিড নিলো নিউজিল্যান্ড।

শুক্রবার ১৭ এপ্রিল মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক টম লাথাম। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৭ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।

দলের পক্ষে সর্বোচ্চ ৮৩ বলে ৬৮ রান করেন হেনরি নিকোলাস। এছাড়া ড্যান ফক্সক্রফট ৫৮ বলে ৫৯ ও উইল ইয়োং ৪২ বলে ৩০ রান করেন। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন তাসকিন আহমেদ, রিশাদ হোসেন ও শরীফুল ইসলাম।

২৪৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ২১ রানের মধ্যে জোড়া উইকেট হারায় টাইগাররা। তানজিদ হাসান তামিম ২ ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান নাজমুল হোসেন শান্ত।

এরপর ক্রিজে আসেন লিটন দাস। তাকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন ওপেনার সাইফ হাসান। এই দুই ব্যাটার প্রতিরোধ গড়েন। দুর্দান্ত ব্যাটিংয়ে ৫৯ বলে ফিফটি তুলে নেন সাইফ। ৮ চারের সঙ্গে একটি ছক্কা হাঁকিয়েছেন এই টাইগার ওপেনার।

অন্যদিকে সাইফকে ভালো সঙ্গ দেন লিটন। তবে দলীয় ১১৪ রানে ৭৬ বলে ৫৭ রান করে সাজঘরে ফিরে যান সাইফ হাসান। তার বিদায়ের পর আউট হন লিটন। ৪ রানের জন্য ফিফটি মিস করেন তিনি। ৬৮ বলে ৪৬ করেন লিটন।

এই দুই সেট ব্যাটারের বিদায়ে আবারও চাপে পড়ে বাংলাদেশ। আফিফ হোসেনকে সঙ্গে নিয়ে চাপ সামাল দেওয়ার চেষ্টা করছেন তাওহিদ হৃদয়। তবে খুবই ধীরগতির ব্যাটিং করেন আফিফ। দলীয় ১৮৪ রানে ৪৯ বলে ২৭ রান করে আউট হন তিনি।

আফিফের বিদায়ের পর ধস নামে বাংলাদেশের ব্যাটিং লাইনে ২০ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় টাইগাররা। মিরাজ ৬, রিশাদ ৪, তাসকিন ২ ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান শরীফুল।

অন্যদিকে, একপ্রান্ত আগলে ব্যাটিং করতে থাকেন হৃদয়। ৫৮ বলে ফিফটি তুলে নেন তিনি। ৬০ বলে ৫৫ রানে হৃদয় আউট হলে ২২১ রানে অলআউট হয় বাংলাদেশ। কিউইদের পক্ষে য়ার টিকনার নেন ৪টি উইকেট।

সূত্রঃ বিডি জার্নাল

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech