শিরোনাম :
৪৮০০ জনকে বাংলাদেশে পাঠানো হয়েছে, অপেক্ষায় আরও ৮৩৬: শুভেন্দু ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা বিজিবির কঠোর প্রতিরোধের মূখে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে রাতের আঁধারে সরিয়ে নিল বিএসএফ নয়াদিল্লিতে শুরু হচ্ছে ৫৭তম সীমান্ত সম্মেলন : পুশইন ইস্যুতে কঠোর বার্তা দেবে বিজিবি সর্বোচ্চ ভোট পেয়ে বিসিবি পরিচালক হলেন তামিম ইকবাল তোফায়েল ও মোশাররফসহ মন্ত্রী-এমপি ও জাতীয় ব্যাক্তিত্বদের মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব গৃহিত বৈরুতে ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন : ইরানের কঠোর জবাব, পাল্টা-পাল্টি মিসাইল হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য আবাসন ঋণে নতুন উদ্যোগ, সুবিধা পাবেন ফ্ল্যাট ক্রেতারা শিশু রামিসা হত্যার দ্রুত বিচারে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীকে ধন্যবাদ দিলেন প্রধানমন্ত্রী

সোনারগাঁয়ে বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৩

  • ১২:৫৯ পিএম, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাচঁপুর সেতুর ঢালে যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

নিহতরা হলেন, কাকলী আক্তার (৩৫), তার ছেলে শিশু আরিয়ান আহাম্মেদ রাফি (৫) ও অটোরিকশাচালক আনিসুর রহমান (২৩)। কাকলী ও তার স্বামী আশরাফুল কাচঁপুর এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন এবং কাচঁপুর সোনাপুর এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন।

নিহত অটোরিকশাচালক আনিসুর রংপুরের পীরগাছা উপজেলার সুকানপুর গ্রামের আব্দুল ওহাবের ছেলে।

কাচঁপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থেকে উল্টো পথে অটোরিকশা আসার সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech