শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন: তদন্তে পুলিশ রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারকে দায়ী : জাতিসংঘের সর্বোচ্চ আদালত (আইসিজে) জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ গণভোট মেনে নিলে ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকিয়ে দেবে জামায়াত ঢাকা ও এর আশপাশের এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের ওপর চালানো গণহত্যার জন্য ক্ষতিপূরণ দিতে হবে: খলিলুর ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে দুই ট্যাঙ্কারে হামলা ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪

হামাসের সঙ্গে সরাসরি আলোচনা করছে ওয়াশিংটন: হোয়াইট হাউজ

  • ১০:৪৪ এএম, শনিবার, ৮ মার্চ, ২০২৫
ছবি: পার্স টুডে, সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
হোয়াইট হাউস একটি প্রতিবেদনে নিশ্চিত করেছে, যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস যোদ্ধাদের সঙ্গে সরাসরি আলোচনা করেছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন গাজায় আটক মার্কিন বন্দিদের ভাগ্য নিয়ে আলোচনা করার জন্য বিদেশে বন্দি মার্কিন বন্দিদের বিষয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি অ্যাডাম বোহলারকে পাঠিয়েছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট গত বুধবার এই তথ্য জানিয়েছেন।

‘ওয়াশিংটন পোস্ট’-এর উদ্ধৃতি দিয়ে এএফপি আজ এই খবর জানায়।

লেভিট এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, ‘আমেরিকার জনগণের সর্বোত্তম স্বার্থে বিশ্বব্যাপী ঝড় তোলা এমন একটি বিষয় নিয়ে আলোচনায় প্রেসিডেন্ট বিশ্বাস করেন। প্রেসিডেন্ট বিশ্বাস করেন, এটিই আমেরিকার জনগণের জন্য সঠিক কাজ।’

মার্কিন যুক্তরাষ্ট্র হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসাবে আখ্যা দেয়ার পর তিনি এই মন্তব্য করেন। মার্কিন-সমর্থিত ইসরাইলি দখলদারিত্ব এবং আগ্রাসন প্রতিরোধ করার আন্দোলনে অটল থাকার কারণে ১৯৯৭ সালে ওয়াশিংটন হামাসের বিরুদ্ধে এই পদক্ষেপ নেয়।

এদিকে বুধবার এক ব্রিফিংয়ে ট্রাম্প প্রশাসন হামাসের সাথে আলোচনায় কেন যুক্ত হয়েছে সে সম্পর্কে জিজ্ঞাসা করা হলে লিভিট বলেন, ‘ট্রাম্পের বিশেষ দূতের যে কারো সাথে কথা বলার ক্ষমতা আছে।’ তিনি আরো বলেন, ‘এ বিষয়ে ইসরাইলের সাথে পরামর্শ করা হয়েছে।’

আমেরিকান ওয়েবসাইট অ্যাক্সিওস ‘বিষয়টির সাথে পরিচিত সূত্র’কে উদ্ধৃত করে আলোচনার দিকে ইঙ্গিত করে একটি প্রতিবেদন প্রকাশের কয়েক ঘন্টা পরেই এই মন্তব্য এলো।

হামাস এবং তার সহযোগী প্রতিরোধকামী সংগঠনগুলো ওয়াশিংটনের সবচেয়ে প্রিয় আঞ্চলিক মিত্র ইসরাইলি সরকারের বিরুদ্ধে অসংখ্য সফল অভিযান পরিচালনা করেছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech