Breaking News:


শিরোনাম :
ইসি প্রস্তুত, তফসিল ঘোষণার দিন এখনও নির্ধারণ হয়নি: ইসি সচিব শেখ হাসিনা ভারতে থাকবেন কি না তাকেই সিদ্ধান্ত নিতে হবে: জয়শঙ্কর স্বৈরাচারী হাসিনা কখনো বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি: সালাহউদ্দিন বিদেশে নেওয়ার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন: শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে লন্ডন যাত্রা বলাকা কমিউটারের ইঞ্জিন বিকল: ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ যশোর মুক্ত দিবস উদযাপনে নানা কর্মসূচি জলবায়ু পরিবর্তনে নারীরাই দ্রুত অভিযোজনমূলক উদ্যোগ নিয়েছেন-: পরিবেশ উপদেষ্টা খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে জুবাইদা রহমান আগারগাঁওয়ে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৭ নির্বাচন বানচাল করতে কুচক্রী মহল ১/১১ ঘটানোর ষড়যন্ত্রে লিপ্ত : রাশেদ খান

১৩৩ কোটি টাকা মানি লন্ডারিং : সাদিক এগ্রোর মালিক ইমরান গ্রেফতার

  • আপলোড টাইম : ১১:০১ এএম, মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৫৫ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
১৩৩ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে দায়ের করা মামলায় সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার ৩ ফেব্রুয়ারী ইমরান হোসেনকে ঢাকা থেকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির ফ্যাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।

পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আজ ঢাকা থেকে সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেনকে গ্রেফতার করা হয়েছে। ইমরানের বিরুদ্ধে ১৩৩ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা রয়েছে। তাকে এ মামলায় গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১ জুলাই সাভারের ভাকুর্তা ইউনিয়নের ভাঙ্গা ব্রিজ এলাকার সাদিক এগ্রোর খামারে দুর্নীতি দমন কমিশন (দুদক) সহকারী পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে দুদকের ৯ সদস্যের একটি দল খামারে অভিযান চালায়। অভিযানে সাতটি নিষিদ্ধ প্রজাতির ব্রাহ্মণ বাছুর ও পাঁচটি গাভী, প্রায় ২৫০টি অন্যান্য গরু, ১২টি উট ও দুটি ঘোড়া উদ্ধার করে।

দুদক সূত্র জানায়, ২০১৬ সাল থেকে বাংলাদেশে ব্রাহ্মণ জাতের গরু নিষিদ্ধ। কিন্তু ২০২১ সালে সাদিক অ্যাগ্রো টার্কিশ এয়ারলাইন্সের মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে ১৮টি ব্রাহ্মণ গরু আমদানি করে। এর মধ্যে একটি গরু বিমানেই মারা গেছে। সে সময় সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেন আমদানির কাগজপত্র দিতে ব্যর্থ হন।

পরে সাদিক এগ্রো ব্রাহ্মণ গাভী আমদানির বিষয়ে গবাদিপশু আমদানির বিষয়ে অনাপত্তিপত্র (এনওসি), প্রাণিসম্পদ অধিদপ্তরের কোয়ারেন্টাইন ইউনিটের চিঠি এবং যুক্তরাষ্ট্র থেকে গরু আমদানির অনুমতিপত্রর নামে তিনটি ভুয়া দলিল দাখিল করে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech