শিরোনাম :
ইতালির ভেনিসে চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন ভাদ্রের রেশ না কাটতেই হঠাৎ ঘন কুয়াশায় ঢাকা পড়ল পঞ্চগড় জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক দ্য ওয়ালের সাক্ষাৎকারে হাসিনা- আমার অনুপস্থিতিতে সভাপতির দায়িত্ব পালন করবেন শেখ সেলিম ইয়েমেনের রাজধানী সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত : সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হুথিদের হামলা সৌর বিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে ৬ মাস কর ছাড় আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ ৮ অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের

১৮ দিন পর আজ থেকে আবার সচল জাতীয় চক্ষুবিজ্ঞান হাসপাতাল

  • ১১:৪৭ এএম, শনিবার, ১৪ জুন, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
অনাকাংখিত ঘটনায় ১৮ দিন বন্ধ থাকার পর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সব ধরনের চিকিৎসাসেবা পুনরায় চালু হয়েছে।

শনিবার ১৪ জুন সকাল থেকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সব সেবা কার্যক্রম শুরু হয়।

এর আগে, জুলাই আন্দোলনে আহতদের সঙ্গে হাসপাতালের কর্মচারীদের সংঘর্ষের ঘটনায় ২৮ মে থেকে হাসপাতালটির চিকিৎসাসেবা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এ সময় শুধু আন্দোলনকারীরা সেখানে অবস্থান করছিলেন। অন্তর্বর্তীকালীন সরকারের ব্যবস্থাপনায় তাদের জন্য খাবার সরবরাহ চলমান ছিল।

সংঘর্ষের প্রায় ১৬ দিন পর, ১১ জুন সীমিত পরিসরে আউটডোর সেবা চালু হয়। একই সঙ্গে জরুরি বিভাগও আংশিকভাবে চালু ছিল গত তিন দিন ধরে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে ইনডোর, আউটডোর, অপারেশন থিয়েটারসহ সব বিভাগে স্বাভাবিকভাবে চিকিৎসাসেবা দেওয়া হবে।


কিন্তু এখনো আতঙ্ক কাটেনি চিকিৎসক-নার্স-কর্মচারীদের। তারা বলছেন চালু হলেও আবার যে হামলার শিকার হবেন না- তার নিশ্চয়তা কী? তারা চান নিরাপদ কর্মস্থল।

এদিকে নিরাপত্তা নিশ্চিতে চক্ষু হাসপাতালে পুলিশ মোতায়ন করা হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্যে গতকাল বৃহস্পতিবার বহির্বিভাগে ৫৮০ জনকে সেবা দেওয়া হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিন গড়ে তিন হাজার রোগীকে সেবা দেওয়া হয়। সেই হিসাবে এতদিন বন্ধ থাকায় ৫০ হাজারের অধিক রোগী সেবা থেকে বঞ্চিত হয়েছেন।

জুলাই আহতদের সঙ্গে কিছু চিকিৎসক-কর্মচারীর দ্বন্দ্বে গত ২৮ মে থেকে হাসপাতালটি সাময়িক বন্ধ করে দেওয়া হয়। এরপর গত ৪ জুন থেকে পুলিশ পাহারায় জরুরি সেবা চালু করা হয়। কিন্তু বন্ধ ছিল বহির্বিভাগের সেবা ও ভর্তি কার্যক্রম।

গত ২৮ মে ডা. জানে আলমকে চক্ষু হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্ব দিয়ে ছুটিতে যান হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. খায়ের আহমেদ চৌধুরী। তারপর আর তিনি যোগদান করেননি।

ভারপ্রাপ্ত পরিচালক ডা. জানে আলম বলেন, শনিবার সব বিভাগের পুরোপুরি সেবা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা সবাই কাজ করার জন্য প্রস্তুত।

হাসপাতালে গিয়ে দেখা যায়, গেটে পর্যাপ্তসংখ্যক পুলিশ রয়েছে। এ ছাড়া ভেতরে গেটের দুই পাশে, চত্বরে এবং বিভিন্ন স্থানে পুলিশ দেখা গেছে। পুলিশের দায়িত্বে থাকা আরিফ মৃধা বলেন, ‘আমরা নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করছি। যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech