শিরোনাম :
৪৮০০ জনকে বাংলাদেশে পাঠানো হয়েছে, অপেক্ষায় আরও ৮৩৬: শুভেন্দু ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা বিজিবির কঠোর প্রতিরোধের মূখে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে রাতের আঁধারে সরিয়ে নিল বিএসএফ নয়াদিল্লিতে শুরু হচ্ছে ৫৭তম সীমান্ত সম্মেলন : পুশইন ইস্যুতে কঠোর বার্তা দেবে বিজিবি সর্বোচ্চ ভোট পেয়ে বিসিবি পরিচালক হলেন তামিম ইকবাল তোফায়েল ও মোশাররফসহ মন্ত্রী-এমপি ও জাতীয় ব্যাক্তিত্বদের মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব গৃহিত বৈরুতে ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন : ইরানের কঠোর জবাব, পাল্টা-পাল্টি মিসাইল হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য আবাসন ঋণে নতুন উদ্যোগ, সুবিধা পাবেন ফ্ল্যাট ক্রেতারা শিশু রামিসা হত্যার দ্রুত বিচারে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীকে ধন্যবাদ দিলেন প্রধানমন্ত্রী

১৯ দেশের মিশন প্রধানদের ব্রিফিং করবে ইসি

  • ০৮:৩৬ পিএম, বুধবার, ১২ মার্চ, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
দেশে অবস্থিত ১৯ দেশের মিশন প্রধানদের ব্রিফিং এর জন্য ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)।

আগামী ১৭ মার্চ সোমবার বেলা ১১টার দিকে তাদের একটি উচ্চপর্যায়ের ব্রিফিং করবে ইসি। ইতোমধ্যে ১৯ দেশের মিশন প্রধানদের আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।

ইসি এক আদেশে জানায়, আগামী ১৭ মার্চ বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনার(সিইসি)’র সভাপতিত্বে ঢাকায় অবস্থিত ১৯টি দেশের মিশন প্রধানদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের ব্রিফিং অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনার জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের সাত কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

যে ১৯ দেশের মিশন প্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে তারা হলো- আফগানিস্তান, আলজেরিয়া, ব্রুনাই দারুসসালাম, মিসর, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, পাকিস্তান, ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech