Breaking News:


শিরোনাম :
উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া : মধ্যরাতে কিংবা আগামীকাল সকালে রওনা ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আরও ৩৬ আসনে দলের প্রার্থীদের নাম ঘোষণা করল বিএনপি নির্বাচনকে নতুন মানদণ্ডে নিতে হবে: প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস দিল্লিতে পুতিন, স্বাগত জানাতে প্রোটোকল ভেঙে বিমানবন্দরে মোদী! করমর্দনের সঙ্গে হল আলিঙ্গনও তারেকের আমজনতাসহ নিবন্ধন পাচ্ছে আরও ২ দল প্রধান উপদেষ্টার বাসভবন ও সচিবালয় এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ বন্দর নিয়ে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বাতিলের দাবিতে বাম দলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাঁধা- ধাক্কাধাক্কি, লাঠিপেটা ঢাকায় ‘তৃতীয় বাংলাদেশ জ্বালানি সম্মেলন ২০২৫’ শুরু হবে ৬ ডিসেম্বর থেকে অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ: আপিল বিভাগ ফিলিস্তিনের গাজায় গণবিয়ের আয়োজন :মৃত্যু উপত্যকায় জীবনের হাতছানি

৪৮ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে ঢাকা অবরোধের ঘোষনা

  • আপলোড টাইম : ০৭:৪৫ পিএম, শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১৮৩ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
জুলাই আন্দোলনে আহতদের সংগঠন ওয়ারিয়র্স অফ জুলাই আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না হলে, সারা দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকা শহর অবরোধ করার ঘোষণা দিয়েছে।

শনিবার ২২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এক বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি শেষে সংগঠনটির নেতারা এই ঘোষণা দেন।

এ সময় তারা বলেন, আমাদের পঙ্গুত্ব থেকে মুক্তি না দিয়ে, শহীদদের জীবন ফিরিয়ে না এনে, আওয়ামী লীগের পুনর্বাসন কখনো এই দেশে হতে দেয়া হবে না।

রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে তারা বলেন, সতর্ক হন, নতুবা আরেকটি জুলাই আন্দোলন দেখতে হবে। যদি আপনাদের আচরণ না বদলান, তবে আপনারাও আওয়ামী লীগের মতোই পরিণতি ভোগ করবেন।

তারা আরও বলেন, আমরা বুলেটের সামনে দাঁড়িয়ে আন্দোলন করেছি, তাই আমাদের ভয় দেখানোর চেষ্টা করবেন না। খুনি হাসিনার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।

জুলাই আন্দোলন শুধু নির্বাচনের জন্য হয়নি, এটি মানুষের বাকস্বাধীনতা, সমতা, সাম্য এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য ছিল—যা স্বাধীনতার এত বছর পরেও বাংলাদেশে পূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়নি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech