Breaking News:


শিরোনাম :
সচিবালয়ে হঠাৎ বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী তেল না পেয়ে ফিলিং স্টেশনের ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যার অভিযোগ দৌলতদিয়ায় পদ্মা নদীতে বাসডুবি আজও চলছে উদ্ধার অভিযান সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন সেনাপ্রধান মধ্যপ্রাচ্যে পৌঁছেছে কয়েক হাজার মার্কিন সেনা, ইরানে স্থল অভিযানের প্রস্তুতি অনলাইনে রিটার্ন দাখিল সাড়ে ৪১ লাখেরও বেশি করদাতার- সময় বাড়ানোর আবেদন ৫ হাজার আজ খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান: শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা বিরতি শেষে আজ থেকে সংসদের অধিবেশন শুরু নয়া পল্টনে প্রধানমন্ত্রী : নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, সেই সঙ্গে বাড়তে পারে তাপমাত্রা

অবৈধ জালের উৎপাদন ও বিক্রি বন্ধে অভিযান চালাবো: ফরিদা আখতার

  • ১১:৪৭ পিএম, শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
আমরা অভিযান চালিয়ে অবৈধ জালের ব্যবহারকারীদের আটক করেতে পারছি, কিন্তু যেখানে উৎপাদন ও বিক্রি হয় সেখানে আমরা অভিযান চালাবো। আমার মুন্সিগঞ্জে কারখানায় অভিযান চালিয়েছি। আমদানি ও বন্ধ করা হবে- বলেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

শনিবার ৬ সেপ্টেম্বর যাদুকাটা নদী, টাংগুয়ার হাওর, ট্যাকেরঘাট এলাকা পরিদর্শন শেষে তাহিরপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘সবাই আসুক আনন্দ করুক, কিন্তু মাছের ও প্রাণ প্রকৃতির ক্ষতি কাম্য নয়। টাঙ্গুয়ার হাওরে অনিয়ন্ত্রিত ট্যুরিজম, একটু দায়িত্ব জ্ঞানহীনভাবে হাওরে ময়লা আবর্জনা প্লাস্টিক বোতল ফেলা হচ্ছে।’

ফরিদা আখতার বলেন, ‘মৎস্য অধিদপ্তরের সকল ধরনের লজিস্টিক সাপোর্ট দেওয়া হবে। সংরক্ষিত এলাকায় মাছ ধরা সব সময় বন্ধ রাখতে হবে। এটির জন্য বিকল্প কর্মসংস্থানের চিন্তা করছি। কিছু গবাদিপশু পালনও হতে পারে। আর যখন নিদিষ্ট সময়ে মাছ ধরা নিষিদ্ধ করা হবে, তখন জেলেদের খাদ্য সহায়তা দেওয়া হবে।’

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা আরও বলেন, ‘টাঙ্গুয়ার হাওরে দায়িত্বজ্ঞানহীন অনিয়ন্ত্রিত পর্যটন দেখে উদ্বিগ্ন হলাম। আমরা দেখেছি, চিপস খাচ্ছে, প্যাকেট পানিতে মিশে যাচ্ছে। এতে প্লাস্টিকের দূষণ তৈরি হচ্ছে। বড়বড় জাহাজ (হাউসবোট) নিয়ে আসছে। এটিও নিয়ন্ত্রণে আনতে হবে।’

এর আগে, তিনি সকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার যাদুকাটা নদী পরিদর্শন শেষ ফেরার পথে বাঁশের বেড়া ও জাল দিয়ে মাছ ধরছে দেখতে পান এবং সাথে সাথে মৎস্য আহরণকারীদের আটক করার নির্দেশনা দেন।

পরে তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বাদাঘাট ইউনিয়নের পাতারগাও গ্রামরে শুক্কুর আলীর ছেলে পাঠান মিয়া (৩৪), কদ্দুস মিয়ার ছেলে আবু বক্কর (২৫), হাসেন আলীর ছেলে আলীনুর (২৭), আসন আলীর ছেলে নুর আহমদ, লোকমান মিয়ার ছেলে উজ্জ্বল মিয়াকে আটক করেন।

এসময় মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোহাম্মদ আব্দুর রউফ, যুগ্ম সচিব যুগ্মসচিব ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর, মৎস্য অধিশাখার যুগ্মসচিব শাহীনা ফেরদৌসী, উপদেষ্টার সহকারী একান্ত সচিব মোহাম্মদ আলী আকবর, সিনিয়র তথ্য অফিসার মো. মামুন হাসান,জেলা প্রশাসক ডা. মো. ইলিয়াস মিয়া, এডিসি সমর কুমার পাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক,জেলা মৎস্য কর্মকর্তা মো. শামসুল করীম,তাহিরপুর সার্কেল প্রনব রায়, ওসি দেলোয়ার হোসেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech