।। বিকে ডেস্ক ।।
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এক সরকারি সফরে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
রবিবার ২৯ মার্চ সকালে তিনি এই গুরুত্বপূর্ণ সফরে রওনা হন বলে নিশ্চিত করেছে বাংলাদেশ সেনাবাহিনীর অফিশিয়াল ফেসবুক পেজ। এদিন বেলা ১১টা ১৩ মিনিটে প্রকাশিত একটি বিবৃতির মাধ্যমে সেনাপ্রধানের এই সফরের বিষয়টি দেশবাসীকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রীয় সফরে গতকাল শনিবার যুক্তরাষ্ট্র গেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরকালে তিনি জর্জিয়া স্টেট ক্যাপিটলের উদ্যোগে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ একটি সম্মাননা প্রস্তাব গ্রহণ ও সিনেট চেম্বারে একটি বিশেষ লেকচার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে বলে এতে উল্লেখ করা হয়।