শিরোনাম :
৬টি গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মাথায় কাফনের কাপড় বেঁধে রেল ও সড়ক অবরোধ ৬ থেকে ১৬ বছর বয়সীদেরও এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির সউদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশীর পরিচয় জানাল কনস্যুলেট জাতীয় সংগীত অবমাননা ও সাংবাদিক হয়রানি : ৭ দিনের মধ্যে ক্ষমা চাইতে পরীমণিকে আইনি নোটিশ মধ্যরাতে তিন স্থানে নাশকতা- বনানীতে ককটেল বিস্ফোরণ, মহাখালী ও মিরপুরে বাসে আগুন জামায়াতকে ‘লোভী’ আখ্যা দিয়ে ঐক্য নষ্টের অভিযোগ চরমোনাই পীরের সৌদিতে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে হুথিরা প্রাথমিক শিক্ষায় ৩০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সার্বভৌমত্ব চূড়ান্তভাবে রক্ষা করেছিলেন : স্বরাষ্ট্রমন্ত্রী আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে

অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য কমিয়ে উন্নয়ন নিশ্চিত করতে চায় সরকার : অর্থমন্ত্রী

  • ১২:৫৬ পিএম, শুক্রবার, ১২ জুন, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে অর্থনৈতিক, সামাজিক ও অবকাঠামোগত বৈষম্য কমিয়ে সমতাভিত্তিক সুষম উন্নয়ন নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ- বলেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহষ্পতিবার ১১ জুন জাতীয় সংসদে বাজেট পেশকালে অর্থমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, দেশের যে অঞ্চল যেই অর্থনৈতিক ও শিল্প উন্নয়নের জন্য উপযুক্ত, বর্তমান সরকার সে অঞ্চলে সেই উপযুক্ত অর্থনৈতিক উন্নয়ন ও শিল্পায়নে অগ্রাধিকার প্রদান করবে।

তিনি আরও বলেন, অঞ্চলভিত্তিক সুষম উন্নয়নের অংশ হিসেবে চট্টগ্রামকে দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলা বর্তমান সরকারের একটি কৌশলগত উদ্যোগ। চট্টগ্রামকে আঞ্চলিক বাণিজ্যকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠার জন্য বন্দরের আধুনিকায়ন ও সম্প্রসারণ করা হবে।

দেশের উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্পায়ন গড়ে তোলার উদ্যোগ নেয়া হবে। উত্তরাঞ্চলের কৃষি-নিবিড় জেলাগুলোতে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech