Breaking News:


শিরোনাম :
খাগড়াছড়িতে গণতান্ত্রিক ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা ইরান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠক বগুড়ার সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেফতার অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার স্ট্র্যাটেজি সাজিয়েছিল ‘ডিপ স্টেট’: আসিফ ইসরায়েলের পারমাণবিক অবকাঠামোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জরুরি জ্বালানি চাহিদা পূরণে ৩ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির অনুমোদন স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ঢাকাসহ দেশের ৪ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে পদ্মায় বাসডুবি: নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে সরকারকে লিগ্যাল নোটিশ হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ : ইরান

আকাশ আংশিক মেঘলা থাকবে: আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে

  • ১০:১০ এএম, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

বৃহস্পতিবার ১৬ অক্টোবর সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পাশ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩২ মিনিটে এবং আগামীকালের সূর্যোদয় ভোর ৫টা ৫৭ মিনিটে।

অন্যদিকে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) তাদের বার্তায় জানিয়েছে, ১৬ অক্টোবর থেকে ১৯ অক্টোবরের মধ্যে দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে মূলত দুপুরের পর থেকে রাত ৯টার ভেতরেই বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকবে। তবে এটি কোনো দীর্ঘস্থায়ী ‘বৃষ্টি বলয়’ নয়, বরং স্বল্প সময়ে তীব্র বজ্রসহ বৃষ্টির সতর্কতা বলে জানিয়েছে বিডব্লিউওটি।   

এই সময়ে দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলা ও তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে বজ্রসহ বৃষ্টির সক্রিয়তা ও সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি। সেই সঙ্গে মাঝারি বজ্রসহ বৃষ্টির মাঝারি সম্ভাবনা রয়েছে; চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, ভোলা, পটুয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলায়।

সংস্থাটি জানায়, এটি মূলত বিক্ষিপ্ত ও আকস্মিক বৃষ্টি হবে। এর অর্থ হলো, বৃষ্টিপাত হবে স্বল্প এলাকাজুড়ে, তবে বজ্রসহ জোরে নামতে পারে এবং স্থায়িত্ব কম হবে। এর ফলে জেলার সব এলাকায় বৃষ্টি নাও হতে পারে। এছাড়া মেঘ অনেকটা দক্ষিণ পূর্ব থেকে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং দিনের বেলায় মেঘের ফাঁকে ফাঁকে রোদ থাকবে এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech