শিরোনাম :
শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, মৃতের সংখ্যা বেড়ে ১০ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জান‌তে চে‌য়ে সৌ‌দি‌কে চি‌ঠি সৌদিতে ১০৭ ফ্লাইট বাতিল, চরম বিপাকে ১৬ হাজার যাত্রী পূজা এলে নিরাপত্তা নিয়ে ভাবতে হবে না, এমন বাংলাদেশ চাই : নাহিদ ইসলাম ইস্তাম্বুলে ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা দুর্গাপূজা উপলক্ষে সোনামসজিদ বন্দরে ৮ দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে সর্বোচ্চ নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী

বগুড়ার সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেফতার

  • ০১:১৫ পিএম, শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

।। বিকে ডেস্ক ।।

বগুড়ার সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির নেতা শরিফুল ইসলাম জিন্নাহকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।  

শুক্রবার ২৭ মার্চ ভোর সাড়ে ৩টার দিকে ঢাকার রমনা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়

তিনি বগুড়া-২ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য এবং জাতীয় পার্টির বগুড়া জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান। এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া ডিবির ওসি ইকবাল বাহার।

বগুড়া জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল বাহার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের করা হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি হিসেবে শরিফুল ইসলাম জিন্নাহ পলাতক ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শরিফুল ইসলাম জিন্নাহর বিরুদ্ধে বগুড়ার শিবগঞ্জ থানায় দায়ের করা একটি হত্যা মামলা ও বিস্ফোরক দ্রব্য আইনসহ বর্তমানে মোট ১০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। জাতীয় পার্টির এই কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ রয়েছে বলে ডিবি কর্মকর্তারা জানিয়েছেন।

তিনি আরও জানান, শরিফুল ইসলাম জিন্নাহর বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলাসহ মোট ১০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech