Breaking News:


শিরোনাম :
সিলেট টেস্ট- ৪৩৭ রানের বিশাল টার্গেট: জিততে হলে পাকিস্তানকে ভাংতে হবে বিশ্ব রেকর্ড ভূমি সেবা মেলার উদ্বোধন: জনগণকে ভূমি সেবা পেতে আর দুর্নীতি শিকার হতে হবে না-প্রধানমন্ত্রী গ্রাফিতি মোছার অভিযোগ ভিত্তিহীন : চসিক মেয়র ডা. শাহাদাত মেহেরপুরে বজ্রপাতে ১ কৃষকের মৃত্যু, মারা গেছে ৪ গরুও শহীদ জিয়ার ৪৫তম শাহদাত বার্ষিকীতে ২৫ মে থেকে ৮ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির যুক্তরাষ্ট্রে ইসলামিক সেন্টারে হামলা, বন্দুকধারীসহ নিহত ৫ বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় বাংলাদেশকে ৩৫ কোটি ডলার দিয়েছে বিশ্বব্যাংক ৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন দিয়েছে এনইসি আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জরুরি জ্বালানি চাহিদা পূরণে ৩ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির অনুমোদন

  • ০৯:১৬ এএম, শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ পরিস্থিতিতে দেশে জরুরি জ্বালানি চাহিদা পূরণে তিন লাখ মেট্রিক টন ডিজেল আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বৃহস্পতিবার ২৬ মার্চ সরকারি ছুটির দিনে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভায় এ অনুমোদন দেওয়া হয়।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় জানানো হয়, বৈশ্বিক অস্থিতিশীল ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে সম্ভাব্য চাপ মোকাবিলায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে আন্তর্জাতিক ক্রয়ের মাধ্যমে সরাসরি পদ্ধতিতে দুটি প্রতিষ্ঠান থেকে এই ডিজেল কেনা হবে।

এর মধ্যে এপি এনার্জি ইনভেস্টমেন্টস লিমিটেডের কাছ থেকে এক লাখ মেট্রিক টন ডিজেল কেনা হবে। পাশাপাশি সুপারস্টার ইন্টারন্যাশনাল (গ্রুপ) লিমিটেডের কাছ থেকে আরও দুই লাখ মেট্রিক টন ডিজেল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক বাজারের অনিশ্চয়তার মধ্যে দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে দ্রুত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech