শিরোনাম :
সংসদে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬ উত্থাপন আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন: আটক ২ গোপালগঞ্জে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন দুয়েকটি ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ বলা যৌক্তিক না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি- শপথ নিলেন ইসরায়েলের ১২০ সংসদ সদস্য : নতুন সংসদীয় অধ্যায়ের সূচনা চলতি অর্থবছরের সংশোধিত বাজেট প্রণয়নে ব্যয় সংকোচনের উদ্যোগ সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতির দায় সরকার এড়াতে পারে না: শফিকুর রহমান তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আওয়ামী লীগের অপতৎপরতা দমনে জামায়াত-শিবিরকে মাঠে পাওয়া যাবে না

আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন: আটক ২

  • ১২:১৬ পিএম, বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ছবি: ফাইল পটো

।।বিকে ডেস্ক।।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনের একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার ১০ নভেম্বর দিবাগত রাত ৩টার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশনের অদূরে ট্রেনটির শান্টিংয়ের (বগি স্থানান্তর) সময় এই আগুন লাগে। এতে বগির বেশ কয়েকটি আসন পুড়ে গেছে।

পরিকল্পিত নাশকতার সন্দেহে এ ঘটনায় দুজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ (জিআরপি) ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।

রেলওয়ে ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার উত্তরে তিতাস কমিউটার ট্রেনটির শান্টিংয়ের কাজ চলছিল। এ সময় সেখানে দায়িত্বে থাকা গেটকিপার স্বাধীন আহমেদ হঠাৎ ট্রেনের ভেতরের একটি বগিতে আগুন জ্বলতে দেখেন।

তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি রেলওয়ে কন্ট্রোল অফিস ও ফায়ার সার্ভিসকে জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের আঁধারে কেউ দাহ্য পদার্থ ঢেলে পরিকল্পিতভাবে ট্রেনটিতে এই আগুন ধরিয়ে দিয়েছে। আখাউড়া রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট মো. নুরুন্নবী জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বগিটি মূল ট্রেন থেকে সম্পূর্ণ আলাদা করে রাখা হয়েছে। অগ্নিকাণ্ড ও বগি স্থানান্তরের কারণে তিতাস কমিউটার ট্রেনটি নির্ধারিত সময়ের এক ঘণ্টা বিলম্বে আখাউড়া স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

অগ্নিকাণ্ডের পরপরই নাশকতাকারীদের ধরতে তৎপর হয় আইনশৃঙ্খলা বাহিনী। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম জানিয়েছেন, খবর পেয়েই জিআরপি ও আরএনবি যৌথভাবে অভিযান শুরু করে এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করতে সক্ষম হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার পেছনের মূল কারণ ও অন্যান্য জড়িতদের বিষয়ে তথ্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech