শিরোনাম :
দুয়েকটি ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ বলা যৌক্তিক না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি- শপথ নিলেন ইসরায়েলের ১২০ সংসদ সদস্য : নতুন সংসদীয় অধ্যায়ের সূচনা চলতি অর্থবছরের সংশোধিত বাজেট প্রণয়নে ব্যয় সংকোচনের উদ্যোগ সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতির দায় সরকার এড়াতে পারে না: শফিকুর রহমান তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আওয়ামী লীগের অপতৎপরতা দমনে জামায়াত-শিবিরকে মাঠে পাওয়া যাবে না ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর: বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন কক্সবাজারের হোটেল-মোটেল জোনে আগুন ফতুল্লায় মাদ্রাসায় আগুন : জাতীয় বার্নে ভর্তি ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪

দুয়েকটি ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ বলা যৌক্তিক না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

  • ১১:০২ এএম, বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
দুয়েকটি ঘটনার কারণে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলা যৌক্তিক নয় বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

মঙ্গলবার ১০ নভেম্বর সংসদে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ নিয়ে মন্ত্রী এ কথা বলেন।

দেশের বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় তিনি বলেন, পতিত ফ্যাসিস্ট শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। দেশের ভেতরে আত্মগোপনে থাকা তাদের সহযোগীদের সক্রিয় করার চেষ্টায় সীমান্তের ওপার থেকেও ইন্ধন দেওয়া হচ্ছে।

ককটেল বিস্ফোরণের ঘটনায় তিনি বলেন, এসব ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত (সিএমএম) এলাকায় তিনজনের মধ্যে দুজনকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। অন্য একজন পালিয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কাছে একটি গাড়ির ছাদে ককটেল বিস্ফোরণের কারণে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলা যায় না।

একইভাবে রাতে বা ভোরে চালক ও সহকারী না থাকা পরিত্যক্ত গাড়িতে আগুন দেওয়ার ঘটনাকেও সামগ্রিক রাজনৈতিক অস্থিতিশীলতার প্রমাণ হিসেবে দেখতে নারাজ তিনি।

মন্ত্রী বলেন, সুতরাং এই দুয়েকটা সিম্বলিক ঘটনাকে একত্রিত করে যদি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ বলা হয়, এইটা আমার মনে হয় যৌক্তিক না।

তার কথায়, এ ধরনের একটি কর্মসূচি মঙ্গলবারও ছিল। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এসব কর্মসূচির প্রচার দেখা গেলেও রাজপথে তার প্রতিফলন নেই।

সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে হাতবোমা বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের সাম্প্রতিক ঘটনা তুলে ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার অভিযোগ করেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তারা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাখ্যা দাবি করলে মন্ত্রী এসব কথা বলেন।

বিরোধীদলীয় নেতার উদ্বেগ প্রকাশকে স্বাগত জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধীদল হিসেবে ব্যর্থ হতে না চাওয়ার যে অবস্থান শফিকুর রহমান তুলে ধরেছেন, সেটিকে তিনি ইতিবাচকভাবে দেখছেন। সরকার সবসময় বিরোধীদলের সক্রিয়তা ও সহযোগিতা চায়। আগেও এ সহযোগিতা পাওয়া গেছে।

তিনি বলেন, কিছুদিন ধরে দেশকে অস্থিতিশীল করার জন্য কিছু চক্রান্ত পতিত ফ্যাসিস্ট শক্তির পক্ষ থেকে হচ্ছে, এটা দৃশ্যমান। কিন্তু দেশের অভ্যন্তরে পালিয়ে থাকা ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হওয়ার চেষ্টা করছে, এর পিছনে ইন্ধন আছে সীমান্তের ওপার থেকে।

‘পোশাক খাতে অস্থিরতার নীলনকশা’

দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে বলে সংসদে বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে সরকার সফলভাবে সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বলে দাবি করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, পোশাকশিল্পে অস্থিরতা তৈরির চেষ্টা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্যের পরিচয় দিয়েছে। উসকানির মুখেও অতিরিক্ত বল প্রয়োগ করা হয়নি। কোনো কোনো ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিজেরাই আহত হয়েছেন।

‘আইনশৃঙ্খলা বাহিনীকে উসকানি দিয়ে এমন পরিস্থিতি তৈরির চেষ্টা হয়েছিল, যাতে তারা অতিরিক্ত বল প্রয়োগ করে। এরপর সেই ঘটনাকে কাজে লাগিয়ে দেশে আরও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা ছিল। আমরা অত্যন্ত সচেতনভাবে সেটার সুযোগ দেইনি। আমরা মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করিনি।’

পোশাকশিল্পের মালিক, দেশি-বিদেশি বিনিয়োগকারী এবং আন্তর্জাতিক ক্রেতাদের আশ্বস্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার শিল্পবান্ধব পরিবেশ নিশ্চিত করবে। এই দেশে শিল্পবান্ধব সমস্ত পরিবেশ আমরা নিশ্চিত করব, কোনো রকমের অস্থিরতা আমরা এখানে করতে দেব না।

কেউ শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech