।।বিকে রিপোর্ট।।
কারিগরি ত্রুটির কারণে বন্ধ থাকার পর ভারতীয় আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পুনরায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।
শনিবার ১২ এপ্রিল সন্ধ্যায় পাওয়ার গ্রিড বাংলাদেশ (পিজিসিবি) এক বার্তায় জানায়, আজ সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে আদানি বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট জাতীয় গ্রিডে পুনঃসংযুক্ত হয়েছে। সন্ধ্যা ৭টায় গ্রিডে সরবরাহকৃত বিদ্যুতের পরিমাণ ছিল ৪৬ মেগাওয়াট, যা সময়ের সঙ্গে বাড়তে থাকবে বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য, ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের প্রথমটি গত ৮ এপ্রিল বন্ধ হয়ে যায়। দ্বিতীয় ইউনিটটি গতকাল রাত পৌনে ১২টার দিকে বন্ধ হয়ে গেলে দুটি ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। ফলে জাতীয় গ্রিডে চাপ বাড়ে এবং বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটে।
প্রসংহগত, ভারতের আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন সক্ষমতা ১,৬০০ মেগাওয়াট। বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার ২০১৭ সালে আদানির এই প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশ ২৫ বছরের জন্য ক্রয় চুক্তি স্বাক্ষর করে।
প্রকল্পটির প্রথম ইউনিট থেকে বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন শুরু হয় ২০২৩ সালের এপ্রিল মাসে। দ্বিতীয় ইউনিটটি একই বছরের জুন মাসে উৎপাদনে আসে। বিশেষজ্ঞদের মতে বিদ্যেুতের মতো স্পর্শকাতর বিষয়ে পরনির্ভরতা কোন জাতির জন্যই কল্যানকর নয়। যত দ্রুত সম্ভব আমাদের নিজস্ব নিয়ন্ত্রনে বিধ্যুত খাতকে ফিরিয়ে আনতে হবে দেশের স্বার্থে।