শিরোনাম :
শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু গাইবান্ধায় ইসলামী ব্যাংক এজেন্ট শাখা থেকে গ্রাহকের ২ কোটি টাকা আত্মসাৎ ১৮ মাসেই উৎপাদনে যাবে চায়না অর্থনৈতিক অঞ্চলের প্রথম কারখানা: আশিক চৌধুরী বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো হাসপাতালের বাথরুমে সরকারি ওষুধ, স্বাস্থ্য কর্মকর্তার ক্লিনিক সিলগালা চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু জাতীয় পার্টির আয় কম, ব্যয় বেড়েছে জার্মানিতে সমকামীদের মিছিলে হামলা: সন্দেহভাজনকে গুলি করে হত্যা

বাগেরহাটে আইজিপির বাড়িতে চুরি

  • ০৯:৩৩ পিএম, মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেনের পৈতৃক বাড়ি থেকে বৈদ্যুতিক তার চুরি হয়েছে।

সোমবার ১৬ মার্চ দিবাগত গভীর রাতে ঝড়-বৃষ্টির মধ্যে এই চুরির ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, রাতে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে কোনো একসময় বিদ্যুতের প্রধান সংযোগ থেকে মিটার পর্যন্ত সংযোগের দুটি কয়েল তামার তার কেটে নিয়ে যায়। চুরি যাওয়া তারের আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা।

বাড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও চোরেরা কৌশলে নজর এড়িয়ে পালিয়ে যায় বলে জানা গেছে। সকালে বিষয়টি জানাজানি হলে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়া হয়।

চুরি হওয়া তার উদ্ধারে ইতোমধ্যে অভিযান শুরু করেছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে বাগেরহাট শহরের এক ভাঙারি ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার মো. হাসান চৌধুরী বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। কারা এ চুরির সঙ্গে জড়িত, তা উদঘাটনে আমরা কাজ করছি। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।’

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech