শিরোনাম :
বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু -ডেঙ্গুতে ৬ জনের কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন: নিহত ২, প্রধানমন্ত্রীর শোক আগুনে পুড়ে বিকৃত ১০ মরদেহ: ডিএনএ পরীক্ষায় শনাক্ত হবে পরিচয় মাদক অভিযানে পিস্তল হাতে ইশরাক, আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি ‘সামাজিক প্রতিরোধ’ করতে সতর্কতার জন্য অস্ত্র দেখিয়েছি: ইশরাক কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৯

বগুড়ায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩, আহত ৯

  • ১২:৪১ পিএম, বুধবার, ১৮ মার্চ, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা খেয়ে একটি যাত্রীবাহী মাইক্রোবাসে তিনজন নিহত এবং ৯ জন আহত হয়েছেন। ঘটনাটি বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে ঘটে।  

বুধবার ১৮ মার্চ সকাল সাড়ে সাতটার দিকে ভবানীপুর ইউনিয়নের সোনকা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে রংপুর কাউনিয়ার যাচ্ছিল হাইস মাইক্রোবাসটি । সোনকা এলাকায় পৌঁছালে গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হওয়ায় চালক নিয়ন্ত্রণ হারান। এর ফলে মাইক্রোবাসটি রোডের মাঝখানের আইল্যান্ডে সজোরে ধাক্কা খায়।

দুর্ঘটনায় এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে এবং চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়। নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

আহতদের মধ্যে রয়েছেন, মোছা: ফাতেমা (১০), শহিদুল (৪০), তৌছিব (৩০), তাসমিয়া (২০), হেলেনা (৬০), তারিকুল (৩৬), ফাতেমা (১), আরহাম (৭) ও হামিম (৩০)। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. রইছ উদ্দিন জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেছেন। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পুলিশ দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি জব্দ করেছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech