Breaking News:


আন্তর্জাতিক ও ব্রিটিশ গণমাধ্যমে টিউলিপ সিদ্দিকের কারাদণ্ডের খবর

  • ০৮:৫২ পিএম, সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
ছবি: বিকে

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় খালা শেখ হাসিনা ও মা শেখ রেহানার সাথে সাথে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকেরও ২ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি টিউলিপ সিদ্দিককে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার ১ ডিসেম্বর এ রায় ঘোষণা করেন ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম।

দুর্নীতি দমন কমিশনের করা এ দুর্নীতির মামলায় টিউলিপ ছাড়াও তার মা শেখ রেহানাকে ৭ বছর এবং খালা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৫ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকিদেরও দেওয়া হয়েছে ৫ বছর করে কারাদণ্ড।

ব্রিটিশ এমপি টিউলিপের বিরুদ্ধে দেওয়া এ রায়ের খবর ফলাও করে ছাপা হয়েছে শীর্ষস্থানীয় আন্তর্জাতিক গণমাধ্যমে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে—‘বিনা উপস্থিতিতে বিচার শেষে বাংলাদেশে টিউলিপ সিদ্দিক এমপিকে কারাদণ্ড। ফিনান্সিয়াল টাইমস শিরোনাম করেছে ‘সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বাংলাদেশে দুই বছরের কারাদণ্ড’।

আল জাজিরার শিরোনাম ছিল, শেখ হাসিনার ভাগ্নী, ব্রিটিশ এমপিকে কারাদণ্ড দিল বাংলাদেশ।

রয়টার্সের লিড নিউজের শিরোনাম ছিল, বাংলাদেশ দুর্নীতি মামলায় যুক্তরাজ্যের আইনপ্রণেতা টিউলিপ সিদ্দিকের অনুপস্থিতিতে কারাদণ্ড।

সিএনএন শিরোনাম করে, দুর্নীতির দায়ে ব্রিটিশ আইনপ্রণেতা সিদ্দিককে কারাদণ্ড দিয়েছে বাংলাদেশের আদালত।

সংবাদমাধ্যম স্কাই নিউজের শিরোনামে এসেছে—‘দুর্নীতির দায়ে বাংলাদেশে লেবার এমপি টিউলিপ সিদ্দিকের দুই বছরের কারাদণ্ড।

দ্য ডেইলি মেইল তাদের শিরোনামে লিখেছে—‘সাবেক সিটি মিনিস্টার ও লেবার এমপি টিউলিপ সিদ্দিক দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত, দুই বছরের কারাদণ্ড।

দ্য গার্ডিয়ান টিউলিপকে নিয়ে দুটি প্রতিবেদন করেছে। তাদের প্রথম প্রতিবেদনে শিরোনাম, বাংলাদেশের আদালত যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিককে অনুপস্থিতিতে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন।

২য়টির শিরোনাম করেছে—‘ব্রিটিশ এমপি টিউলিপের অনুপস্থিতিতেই বাংলাদেশের আদালতে তার দুই বছরের কারাদণ্ড’। গার্ডিয়ান তাদের প্রতিবেদনে বলেছে, আসামিদের অনুপস্থিতিতেই এই মামলার বিচারকাজ ও রায় ঘোষণা করা হয়েছে। সোমবার রায় পড়ার সময় শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক কিংবা অভিযুক্ত তাদের পরিবারের অন্য কোনো সদস্য আদালতে উপস্থিত ছিলেন না।

ফিন্যান্সিয়াল টাইমস শিরোনাম করেছে, বাংলাদেশে যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের দুই বছরের কারাদণ্ড।

যুক্তরাজ্যের আরেক প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট লিখেছে, লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিককে বাংলাদেশে দুর্নীতির অভিযোগে দুই বছরের কারাদণ্ড।

এছাড়া দ্য টেলিগ্রাফ তাদের শিরোনাম করেছে—‘বাংলাদেশে টিউলিপ সিদ্দিকের দুই বছরের কারাদণ্ড’।

দ্য সান লিখেছে, খালার মৃত্যুদণ্ডের কয়েক সপ্তাহ পর লেবার পার্টির এমপি ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে দুর্নীতির অভিযোগে অনুপস্থিতিতে কারাদণ্ড।

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। তিনি বর্তমানে যুক্তরাজ্যে ক্ষমতাসীন দল লেবার পার্টির সংসদ সদস্য। সমালোচনার মুখে গত জানুয়ারিতে দেশটির সিটি মিনিস্টার পদ ছাড়তে বাধ্য হন টিউলিপ। তার বিরুদ্ধে আওয়ামী লীগ নেতার কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech