Breaking News:


আমেরিকার ডাকে যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্যসহ তিন দেশ

  • ০৯:০৩ পিএম, সোমবার, ১৬ মার্চ, ২০২৬

।। বিকে আন্তর্জাতিক ডেস্ক ।।
মার্কিন–ইসরায়েলের ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া বিস্তৃত যুদ্ধে জড়াবে না বলে জানিয়েছে ইউরোপের তিন দেশ। দেশগুলো হলো যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস।

সোমবার ১৬ মার্চ  কাতারভিত্তিক সংবাদ সংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

জার্মান সরকারের একজন মুখপাত্র বলেছেন, ইরানে যুদ্ধের সঙ্গে ন্যাটোর কোনো সম্পর্ক নেই। জার্মানি যুদ্ধ বা সামরিক উপায়ে হরমুজ প্রণালি খোলা রাখার কোনো চেষ্টায় যোগ দেবে না।

গ্রিসও হরমুজ প্রণালিতে কোনো সামরিক তৎপরতায় জড়াবে না বলে জানিয়েছেন গ্রিস সরকারের মুখপাত্র পাভলোস মারিনাকিস।

এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সোমবার বলেন, ‘যুক্তরাজ্যের অগ্রাধিকার হচ্ছে ওই অঞ্চলে অবস্থানরত তার নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা। যুক্তরাজ্য কোনো বিস্তৃত যুদ্ধে জড়াবে না।’

তিনি আরও বলেন, ‘ব্রিটেন নিজেকে কোনো বৃহত্তর সংঘাতের মধ্যে টেনে নিতে দেবে না। পাশাপাশি ওই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে একটি দ্রুত সমাধানের জন্য কাজ করে যাবে।’

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছেন, যুক্তরাজ্যসহ মিত্রদেশগুলো এই অঞ্চলে সামরিক সহায়তা না দিলে সামরিক জোট ন্যাটোর ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়তে পারে।

ইরানে মার্কিন–ইসরায়েলি হামলার পর তেহরান ঘোষণা দিয়েছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্রদের জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করার চেষ্টা করলেজন্য কাজ করে যাবে।’

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech