শিরোনাম :
জনগণের অধিকার আদায় করে ঘরে ফিরব: গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচারসহ বিভিন্ন দাবীতে জামায়াত নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লং মার্চ শুরু আশুলিয়ায় তালাবদ্ধ ফ্ল্যাট থেকে ৩ জনের মরদেহ উদ্ধার উত্তরবঙ্গের প্রথম সম্ভাবনাময় গ্যাসক্ষেত্র পাবনায়, মোবারকপুরে কূপ খনন ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি ট্রাম্পের -ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় রেকর্ড : ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : হুমায়ুন কবির আকাশ আংশিক মেঘলা থাকবে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা জাতিসংঘের অধিবেশনে প্রশংসিত বাংলাদেশের বিনিয়োগ নীতি র‌্যাবের পরিবর্তে এসআরবি গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে বিল উত্থাপন ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

আশুলিয়ায় তালাবদ্ধ ফ্ল্যাট থেকে ৩ জনের মরদেহ উদ্ধার

  • ১১:২৪ এএম, শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
সাভারে আশুলিয়ার একটি তালাবদ্ধ ফ্ল্যাট থেকে থেকে অজ্ঞাতপরিচয় এক পুরুষ, নারী ও এক নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার ৬ সেপ্টেম্বর সকালে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার ৪ সেপ্টেম্বর গভীর রাতে মধ্য জামগড়া এলাকায় হাজী হযরত আলীর চারতলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক তদন্তে তাদের পরিচয় তাৎক্ষণিক শনাক্ত করা সম্ভব হয়নি।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তবে নিহতদের মধ্যে একজন পুরুষ ছিলেন এবং তার গলায় গামছা পেঁচানো ছিল বলে জানিয়েছে আশুলিয়া থানা পুলিশ।

স্থানীয়রা জানান, স্থানীয় সূত্রে জানা যায়, ৯ আগস্ট বাসাটিতে নতুন ভাড়াটিয়া হিসেবে ওঠেন ওই নারী ও পুরুষ। তারা নিজেদের স্বামী-স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছিলেন। প্রতিবেশীরা জানান, বাসাটির দরজা-জানালা প্রায় বন্ধ থাকত।

শুক্রবার ওই কক্ষটি থেকে তীব্র পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ এসে তালা ভেঙে ভেতর থেকে অর্ধগলিত মরদেহগুলো উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে অপরাধ তদন্ত বিভাগ সিআইডির ফরেনসিক টিম ওই ফ্ল্যাট থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। সিআইডির পাশাপাশি গোয়েন্দা পুলিশ ও আশুলিয়া থানা পুলিশ যৌথভাবে ঘটনাটির তদন্ত করছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে অ

আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ঘটনার রহস্য উদ্ঘাটন, নিহতদের পরিচয় নিশ্চিতে একাধিক দল কাজ করছে। পুরুষের গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড হতে পারে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech