Breaking News:


আসুন, সবাই মিলে একসঙ্গে দেশ গড়ি : তারেক রহমান

  • ০৯:৪৩ এএম, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

একসাথে মিলে দেশ গড়তে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান।

তারেক রহমান আজ বৃহস্পতিবার বিকেলে তার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে বলেন, ‘গণতান্ত্রিক অভিযাত্রার এক গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন। যারা ইতোমধ্যে ভোট প্রদান করে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন, তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ।’

বিএনপি চেয়ারম্যান বলেন, ‘আর যারা এখনো ভোট দেননি, অনুরোধ রইল, সময়ের মধ্যে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিন। আপনার একটি সচেতন ও দায়িত্বশীল ভোটই দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

‘আসুন, সবাই মিলে একসঙ্গে দেশ গড়ি, ইনশাল্লাহ।’

সূত্র : বাসস

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech