Breaking News:


শিরোনাম :
যাত্রাবাড়ীতে ৮ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক জাতীয় পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট শামীমা সাত্তার মিমু আর নেই ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা হাদি হত্যাকাণ্ডে আসামিদের পালাতে সহায়তাকারি ফিলিপ সাংমা ভারতে গ্রেপ্তার যুদ্ধে কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি দেশে ফিরেছেন তিন দফায় সক্রিয় হচ্ছে বিরোধী জোট ভোটের কালি মুছের যাওয়ার আগেই প্রতিশ্রিুতি বাস্তবায়ন শুরু করেছিঃ প্রধানমন্ত্রী ইরানের তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপে যুক্তরাষ্ট্রের বোমা হামলা ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আইএমএফের পূর্ণ সহযোগিতা অব্যাহত থাকবে

ইরান-ইসরায়েল সংঘাতে চীনা প্রেসিডেন্টের গভীর উদ্বেগ

  • ০৯:৫৮ পিএম, মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে আর্ন্তজাতিক ডেস্ক।।
মধ্যপ্রাচ্যে চলমান ইরান ও ইসরায়েলের মাঝে টানা চতুর্থ দিনের মতো হামলা-পাল্টা হামলা চলছে। শুক্রবার ইসরায়েলের হামলার মাধ্যমে শুরু হওয়া এই সংঘাত মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা তৈরি করেছে।

ইরানের ওপর ইসরায়েলের সামরিক অভিযানে চীন ‘গভীরভাবে উদ্বিগ্ন’ বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং।

মঙ্গলবার ১৭ জুন চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে বলে খবর দিয়েছে আল জাজিরা। গত শুক্রবার সংঘাত শুরুর পর থেকে ইরান-ইসরায়েল ইস্যুতে শি জিনপিং প্রথমবারের মতো প্রকাশ্যে এমন মন্তব্য করেছেন।

প্রতিবেদনে বলা হয়, মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে সফরকালে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভের সঙ্গে এক বৈঠকে এ বক্তব্য দেন তিনি।

রাজধানী আস্তানায় দেওয়া বক্তব্যে শি জিনপিং বলেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান মধ্যপ্রাচ্যে উত্তেজনা হঠাৎ করে অনেক বেড়ে দিয়েছে। এ নিয়ে চীন গভীরভাবে উদ্বিগ্ন।

তিনি আরও বলেন, অন্য কোনো দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতাকে লঙ্ঘন করে এমন সব কর্মকাণ্ডের আমরা বিরোধিতা করি।

প্রসঙ্গত, গত শুক্রবার ইরানে হঠাৎ হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বড় ধরনের ক্ষয়ক্ষতির পাশাপাশি নিহত হন একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানী। এরপর পাল্টা জবাব দেয় তেহরান। ইরান-ইসরায়েল সংঘাত পঞ্চমদিনেও অব্যাহত রয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech