শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৭০ মিরপুরে আজও সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে শ্রমিক আন্দোলনে অস্থিরতা সৃষ্টির অভিযোগ, ১১ নেতাকর্মী আটক গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর- ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আন্দোলনের নামে সংঘাত সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে- রিজভী ফ্লোরিডায় ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্রের কাছে বিমান বিধ্বস্ত, নিহত ৯ বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু – যেভাবে গ্রহণ করবেন এ সেবা কারখানা চালু রাখতে ও জননিরাপত্তা ঠিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর দেশজুড়ে কোথাও আজ বৃষ্টির সম্ভাবনা নেই : নভেম্বরে ৩টি ‘লঘুচাপে’র সম্ভাবনা

এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ শিক্ষার্থীকে সাভার থেকে উদ্ধার

  • ১২:১৫ পিএম, সোমবার, ৩০ জুন, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
এইচএসসি পরীক্ষার উদ্দেশ্যে রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে এলাকা থেকে ‘নিখোঁজ’ এইচএসসি পরীক্ষার্থী মাহিরা বিনতে মারুফকে (পিউলি) সাভার থেকে উদ্ধার করেছে র‍্যাব-৪।

রবিবার ২৯ জুন দিবাগত রাতে মাহিরাকে উদ্ধার করার খবর পাওয়া যায়।

এর আগে রবিবার সকাল ৮টার দিকে এইচএসসি পরীক্ষার জন্য বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন মিরপুর সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী মাহিরা বিনতে মারুফ।

কিন্তু পরীক্ষা শেষ হওয়ার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার বাড়ি না ফেরায় পরিবার উদ্বিগ্ন হয়ে পড়েন। পরীক্ষা কেন্দ্রে খোঁজ নিলে জানা যায়, মাহিরা ওইদিন পরীক্ষাকেন্দ্রে উপস্থিতই হননি।

পরে মাহিরার পরিবার রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। জিডিতে উল্লেখ করা হয়েছিল, মাহিরা বিনতে মারুফ (পিউলি) সকাল ৮টার দিকে এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য মিরপুর কলেজে যেতে বাসা থেকে বের হন। কিন্তু পরীক্ষা কেন্দ্রে যাননি।

এরপর থেকেই তার খোঁজে তৎপরতা শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে সাভার থেকে তাকে উদ্ধার করে র‍্যাব-৪।

উদ্ধারের পর মাহিরা র‍্যাবের কাছে দাবি করেন, পরীক্ষার উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর এক নারীর খপ্পরে পড়েন তিনি। তার নাকে কিছু একটা ছোঁয়ানোর পরে তিনি জ্ঞান হারান। এরপর তাকে সাভারের নির্জন একটি জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানে কিছু সময় থাকার পরে তার জ্ঞান ফেরে। এরপর মাহিরাকে একটি পোশাক দেওয়া হয় ড্রেস পরিবর্তন করার জন্য। এই সুযোগ নিয়ে তিনি ওই স্থান থেকে বেড়িয়ে আসেন।

এরপর জঙ্গল দিয়ে দৌঁড়াতে থাকেন এই এইচএসসি পরীক্ষার্থী। একটা পর্যায়ে রাস্তায় তিনি র‌্যাব-৪ এর একটি গাড়ি দেখতে পান এবং তাদের কাছে ঘটনা খুলে বললে তাকে উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে স্বজনদের সঙ্গে যোগাযোগ করে রাতেই তাদের হাতে মাহিরাকে তুলে দেয় র‍্যাব।

তবে ভুক্তভোগী মাহিরার দেওয়া বক্তব্য যাচাই করতে পারেনি বলে জানিয়েছে র‍্যাব।সংকলিত।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech