Breaking News:


শিরোনাম :
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস ফুরিয়ে আসছে ইন্টারসেপ্টর, ইরানি ক্ষেপণাস্ত্রে ঝুঁকিতে ইসরায়েল বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা কৃষক কার্ড – পহেলা বৈশাখে বিতরণ কর্মসূচির উদ্বোধন- সাধারণ জিজ্ঞাসা ও উত্তর আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানোর জন্য অনলাইন সিস্টেম চালু  সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর পাকিস্তানের বিরুদ্ধে জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন পাকিস্তানকে হারিয়ে রোমাঞ্চকর জয়ে সিরিজ জিতলো বাংলাদেশ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে: বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

একুশে বইমেলা : দ্বাদশতম দিনে নতুন বই এসেছে ৮৯টি

  • ১১:০০ এএম, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

অমর একুশে বইমেলা ২০২৫- এর দ্বাদশতম দিন ছিল বুধবার। এদিন বইমেলায় ৮৯টি নতুন বই এসেছে। এরমধ্যে কবিতার বই ২৭টি, উপন্যাস ২২টি, গল্পের বই ১৫টি, ছড়ার বই একটি, জীবনীগ্রন্থ দুটি, মুক্তিযুদ্ধ বিষয়ক বই একটি, বিজ্ঞান বিষয়ক বই একটি, অনুবাদ একটিসহ অন্যান্য বই রয়েছে ১৬টি।

বারো দিনে বইমেলায় মোট প্রকাশিত নতুন বইয়ের সংখ্যা দাঁড়িয়েছে ৯২২টিতে। বাংলা একাডেমি সূত্রে এসব তথ্য জানা গেছে।

বুধবার ১২ ফেব্রুয়ারি বইমেলা শুরু হয় বিকেল ৩টায়। চলে রাত ৯টা পর্যন্ত।

সরেজমিনে দেখা যায়, মেলার দ্বাদশতম দিনে উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্টলে স্টলে ঘুরে বই নেড়ে-চেড়ে দেখছেন দর্শনার্থীরা। তবে বইয়ের সঙ্গে, কখনো স্টলের সামনে সেলফি তুলেই ফিরে যাচ্ছেন অনেকে। উপস্থিতির তুলনায় তেমন বিক্রি-বাট্টা নেই।

প্রকাশক-বিক্রয়কর্মীদের প্রত্যাশা দিন-দিন উপস্থিতি বাড়ার সঙ্গে সঙ্গে বিক্রিও বাড়বে। তারা ধারণা করছেন, মেলার মাঝামাঝি সময় থেকে পাঠকের মধ্যে বই কেনার ধুম পড়বে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার ত্রয়োদশতম দিন। এদিন বইমেলা শুরু হবে বিকেল ৩টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত।

বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ২০২৪’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন সারোয়ার তুষার। আলোচনায় অংশগ্রহণ করবেন যোবায়ের আল মাহমুদ এবং নুসরাত সাবিনা চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাহবুব মোর্শেদ।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech