শিরোনাম :
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে তথ্যপাচার: এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার কড়াইল বস্তিতে আগুনে পুড়ে যুবকের মৃত্যু, ভস্মীভূত বেশ কয়েকটি ঘর রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল: বিএনপি কার্যালয়ে আগুন ও ভাঙচুর কালিয়াকৈরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি ২৪ ঘণ্টায় হরমুজে ৫ ট্যাংকারে বিস্ফোরণ আজ থেকে শুরু তিন দিনব্যাপী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৬, থাকছে ২৪০ স্টল শেখ হাসিনাকে আইনি সুযোগেই বাংলাদেশে আসতে হবে : আইনমন্ত্রী আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপের আভাস রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে তথ্যপাচার: এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার

  • ১১:৫৫ এএম, রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার ১৪ নভেম্বর রাতে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট ও পাঁচলাইশ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

জানা গেছে, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর গত মঙ্গলবার এসপি জাহাঙ্গীরকে তলব করে জিজ্ঞাসাবাদ করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আব্দুল কুদ্দুস চৌধুরী। সেদিনই তার ব্যক্তিগত ও দাপ্তরিক মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।

পুলিশের অভিযোগ, জাহাঙ্গীর আলম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন এবং শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গেও তার সম্পৃক্ততা ছিল। এ ছাড়া দলটির নেতাদের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে পাঁচলাইশ থানায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ ও স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) একটি দল সিএমপি অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (জনসংযোগ) মো. আমিনুর রশিদ গণমাধ্যমকে বলেন, ‘শনিবার মামলা দায়েরের পরপরই পুলিশ ও এসআরইউর একটি দল তাকে গ্রেপ্তার করেছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।’

মামলার এজাহারে বলা হয়েছে, এসপি জাহাঙ্গীর আলম তার মুঠোফোন থেকে রাষ্ট্রবিরোধী একটি বার্তা পাঠিয়েছিলেন। ওই বার্তায় লেখা ছিল- ‘ডিসেম্বরে জনগণ মৌমাছির মতো নামবে মাঠে। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমার বাবা এদেশে বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমি ছোট থাকাকালেও রাজপথে নেমেছিলাম স্যার। বাংলাদেশকে উদ্ধার করতে হবে স্যার।’

তবে তিনি এই বার্তাটি কাকে পাঠিয়েছিলেন, তা এখনো জানা যায়নি এবং মামলার বিস্তারিত তথ্যও তদন্তের স্বার্থে প্রকাশ করা হয়নি। পুলিশের বিশেষায়িত ইউনিট এসআরইউ অথবা কাউন্টার টেররিজম ইউনিট এই মামলার তদন্তভার গ্রহণ করবে বলে জানা গেছে।

উল্লেখ্য, গ্রেফতার হওয়া পুলিশ সুপার জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তিনি ২০১০ সালের ১ ডিসেম্বর বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech