শিরোনাম :
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে তথ্যপাচার: এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার কড়াইল বস্তিতে আগুনে পুড়ে যুবকের মৃত্যু, ভস্মীভূত বেশ কয়েকটি ঘর রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল: বিএনপি কার্যালয়ে আগুন ও ভাঙচুর কালিয়াকৈরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি ২৪ ঘণ্টায় হরমুজে ৫ ট্যাংকারে বিস্ফোরণ আজ থেকে শুরু তিন দিনব্যাপী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৬, থাকছে ২৪০ স্টল শেখ হাসিনাকে আইনি সুযোগেই বাংলাদেশে আসতে হবে : আইনমন্ত্রী আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপের আভাস রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর

রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর

  • ১১:৩৮ এএম, রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
ছবি: পিএমও,

।।বিকে ডেস্ক।।
রাজধানী ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে গঠিত কমিটির কাজের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার ১৪ নভেম্বর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তাঁর তেজগাঁও কার্যালয়ে এ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ কথা জানান।

সভায় ঢাকা শহরের পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনার জন্য গঠিত কমিটির কার্যক্রম, এ পর্যন্ত বাস্তবায়িত উদ্যোগ এবং সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়।

এছাড়া রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা, সড়ক ও জনপরিসর পরিচ্ছন্ন রাখা এবং নগরবাসীর জন্য স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের ওপরও গুরুত্বারোপ করা হয়।

সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলীসহ সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সূত্র-বাসস।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech