শিরোনাম :
জাতীয় গ্রিডে আজ যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন : মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করেছে বিএনপি ১১ দলীয় ঐক্যের রংপুর লং মার্চ শুরু ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬টি বিমান অভিযান চালিয়েছে সৌদি, দাবি হুথিদের ১০ মাসের মধ্যে সিঙ্গেল ডিজিটে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ ঢাকা সহ অন্যান্য বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮

কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের ঝটিকা মিছিল ৩ কর্মী আটক

  • ১১:১২ এএম, শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ঝটিকা মিছিল করার চেষ্টা করলে ধাওয়া দিয়ে ৩ যুবলীগের কর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার ১৮ সেপ্টেম্বর দুপুরে দিকে মহাসড়কের চান্দিনা, দাউদকান্দি ও মুরাদনগর উপজেলার সীমান্তবর্তী তীরচর-লাজৈর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— জেলার বাঙ্গরা থানার হাটাশ গ্রামের আব্দুল আজিজের ছেলে মো. সারোয়ার (১৬), দৌলবাড়ি গ্রামের মৃত শিশু মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (২৭) এবং দেবিদ্বার উপজেলার ছেছরাপুকুরিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে সারোয়ার হোসেন রাকিব (৩০)। তারা সবাই কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কর্মী বলে জানা গেছে।

চান্দিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, দেবিদ্বারের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের ছোট ভাই মামুনুর রশিদ মামুনের নেতৃত্বে শুক্রবার দুপুরে মুরাদনগরের লাজৈর এলাকা থেকে চট্টগ্রামমুখী লেনে একটি ঝটিকা মিছিল বের করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা।

মিছিলে শতাধিক নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি স্লোগান দেন। মিছিলটি চান্দিনার তীরচরের দিকে এগিয়ে গেলে পুলিশ ধাওয়া দেয়। এ সময় যুবলীগের তিন সমর্থককে আটক করা হয়। বাকিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ওসি নুরুজ্জামান বলেন, মহাসড়কে তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মুরাদনগর থানায় হস্তান্তর করা হয়েছে। সংকলিত।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech