শিরোনাম :
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে উত্তাল দিল্লি, আটক রাহুল-প্রিয়াঙ্কা মূল্যস্ফীতির চাপে নিম্ন আয়ের মানুষ, সেপ্টেম্বরে বাড়ল জীবনযাত্রার ব্যয় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী হামের টিকার আওতায় ২ কোটি শিশু, লক্ষ্য আরও ৩৫ লাখ পঞ্চগড় সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ কৃষ্ণসাগরে তেলবাহী জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা: ২৩ ভারতীয় নাবিক উদ্ধার ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব চিনি কলগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার নির্দেশনা

খালেদা জিয়ার দর্শন-মূল্যবোধ আমাদের অংশীদারত্বের উন্নয়নে পথ দেখাবে

  • ০৭:৪৩ পিএম, বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
খালেদা জিয়ার দর্শন ও মূল্যবোধ আমাদের অংশীদারত্বের উন্নয়নে পথ দেখাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডা. এস জয়শঙ্কর।

বুধবার ৩১ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে এক ফেসবুকে পোস্টে এ কথা জানান জয়শঙ্কর। সাথে চিঠি হস্তান্তরের ছবি যুক্ত করেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ফেসবুক পোস্টে লিখেছেন, ঢাকায় পৌঁছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে জনাব তারেক রহমানের সঙ্গে দেখা করেছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ব্যক্তিগত চিঠি তাকে হস্তান্তর করেছি। ভারত সরকার এবং জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জানিয়েছি।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও লিখেছেন, আমার বিশ্বাস বেগম খালেদা জিয়ার দর্শন ও মূল্যবোধ আমাদের অংশীদারিত্বের উন্নয়নে দিকনির্দেশ করবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতের সাথে শতিল সর্ম্পকের মাঝে জয়শঙ্করই প্রথম ঢাকায় এলেন। খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বুধবার বেলা ১১টা ৫৫ মিনিটে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন জয়শঙ্কর। বিকেলে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে তার।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech