শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত তীব্র গরম ও তাপপ্রবাহ : জার্মানিতে সাড়ে ৩ মাসে রেকর্ড ৯ হাজার ৮০০ মৃত্যু ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ ইসরায়েল সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের ফেনীতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে অচল ফিলিং স্টেশন, বাসাবাড়িতে দুর্ভোগ চরমে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪১৯ জন গ্রেপ্তার, ৭১ মামলা তিস্তা-দুধকুমার অববাহিকায় বন্যার শঙ্কা, ঝুঁকিতে পাঁচ জেলা ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম গাজায় ইসরায়েলি হামলা: একদিনে নিহত ১৯ লাগামছাড়া বাজার নিয়ন্ত্রণে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিল সরকার

খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

  • ১০:১৮ পিএম, রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এ সময় তিনি খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার আশু আরোগ্য কামনা করেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

রবিবার ২৪ আগস্ট রাতে এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

এর আগে সন্ধ্যা ৬টা ৫৬ মিনিটে রাজধানীর গুলশানে অবস্থিত খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় প্রবেশ করেন তিনি।

প্রায় ৪৫ মিনিট স্থায়ী সাক্ষাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অসুস্থ, বাসায় আছেন। পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ম্যাডামের সঙ্গে দেখা করেছেন এবং কুশল বিনিময় করেছেন।’

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সাবেক প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফের পক্ষ থেকে ম্যাডামকে শুভেচ্ছা বার্তাও পৌঁছে দেন ইসহাক দার।

এ সময় তিনি খালেদা জিয়ার আশু আরোগ্য কামনা করেছেন।

তিনি আরও বলেন, সাক্ষাতে দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, দক্ষিণ এশীয় সহযোগিতা সংস্থা সার্ককে শক্তিশালীকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। তবে দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কোনো কথা হয়নি। একজন আরেকজনের খোঁজখবর নিয়েছেন এবং ম্যাডামের সুস্থতা কামনা করেছেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech