শিরোনাম :
বুড়িভদ্রা খননে আশ্রয়ণ প্রকল্প ধ্বংস, খোলা মাঠে বসবাস করছেন মানুষ মৌলভীবাজার সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান সাতক্ষীরার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি, যাবেও না: মির্জা ফখরুল ইরান-যুক্তরাষ্ট্রের সমঝোতা চুক্তি ফাঁস করল ইসরায়েলি গণমাধ্যম একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন সংসদ সদস্যদের সক্ষমতা বৃদ্ধিতে আইআরআই-এর সহযোগিতার প্রস্তাব আলজেরিয়া-০ আর্জেন্টিনা-৩, মেসির হ্যাটট্রিক বিশ্বকাপে নতুন বিশ্বরেকর্ড দেশের অন্তত ১০ অঞ্চলে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে : প্রধানমন্ত্রী

খুলনায় ‘মার্চ টু ভারতীয় সহকারী হাই কমিশন’ কর্মসূচি পালন

  • ০৮:১৮ পিএম, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
ভারতের মাটিতে বাংলাদেশের সন্ত্রাসীদের আশ্রয় এবং বাংলাদেশের ওপর অব্যাহত সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘খুলনায় মার্চ টু ভারতীয় সহকারী হাই কমিশন’ কর্মসূচি পালন করেছে আধিপত্যবাদ বিরোধী ঐক্যজোট।

বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর বিকেলে আন্দোলনকারীরা নগরীর সামসুর রহমান রোডের ভারতীয় সহকারী হাই কমিশন অফিসের সামনে অবস্থান নেন।

কর্মসূচি চলাকালে ‘হাদির গায়ে গুলি কেন, ভারত তুই জবাব দে’, ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘ভারত যদি বন্ধু হও, খুনি হাসিনাকে ফেরত দাও’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’ ইত্যাদি স্লোগানে মুখর হয়ে ওঠে।

বক্তারা বলেন, আধিপাত্যবাদ বিরোধী নেতা হাদিকে আওয়ামী সন্ত্রাসী দ্বারা গুলি করে হত্যা করা হয়েছে। সেই সকল সন্ত্রাসীদের ভারত আশ্রয় দিয়ে ভুল করেছে। এর ফল ভালো হবে না।

বাংলাদেশের ওপর দিল্লির কোনো তাঁবেদারি আর মানবো না। হাদি আমাদের পথ দেখিয়েছেন, কীভাবে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়াই করে যেতে হয়। এক হাদির রক্তের বিনিময়ে হাজার লক্ষ হাদি বাংলাদেশে জন্ম নেবে।

ভারতে আশ্রয় দেওয়া সন্ত্রাসীদের ২৫ ডিসেম্বরের মধ্যে ফেরত দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে আন্দোলনকারীরা খুলনার রয়েল মোড়ে অবস্থান নেন এবং পরে মিছিল সহকারে কমিশন অভিমুখে যাত্রা শুরু করেন।

নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খুলনা ভারতীয় সহকারী হাইকমিশন অফিসের সামনে এসে জড়ো হন তারা।

এ সময় বিপুল সংখ্যক পুলিশ সদস্য সেখানে ব্যারিকেড দেয়। সেখানে আন্দোলনকারীরা কিছু সময় অবস্থান নিয়ে বিকেল পৌনে ৫টার দিকে ফের মিছিল সহকারে রয়েল মোড় চত্বরে এসে কর্মসূচি শেষ করেন। সূত্র-ঢাকা পোষ্ট।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech