শিরোনাম :
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ: আটক ২ ১৮ ঘণ্টায় লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুথিরা এক ভবন থেকে ৬৩ বিদেশি নাগরিক গ্রেপ্তার, যা করছিলেন তারা চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক চাঁপাইনবাবগঞ্জ নিম্নাঞ্চলে পানিবন্দি ২ হাজার পরিবার ইসলামী আন্দোলনের অনুষ্ঠানে নারী সাংবাদিকদের পর্দা করে আসতে হবে- ফয়জুল করীম ইয়েমেন উপকূলে অগ্রযাত্রা, হুতিদের দখলে মোখা বন্দর: হুমকিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ শতভাগ সরকারী পে স্কেল: দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির আশঙ্কা বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: সংসদে প্রধানমন্ত্রী

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ: আটক ২

  • ১০:১৪ পিএম, শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
রাজধানীর গুলশানে আজ শুক্রবার ১১ সেপ্টেম্বর দুপুরে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ঝটিকা মিছিলের চেষ্টা করেছেন।

বেলা পৌনে ১২টার দিকে গুলশান থানার ৩ নম্বর সড়কের কেএফসি-সংলগ্ন গলিতে ১৫০ থেকে ২০০ জন নেতা-কর্মী জড়ো হয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে দৌড়ে এই মিছিল শুরু করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন, যার মধ্যে অন্তত দুটি বিস্ফোরিত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছুড়লে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন জানান, মাত্র ৩০ সেকেন্ড স্থায়ী হওয়া ওই মিছিল থেকে আরাফাত (২০) ও আব্দুর রহিম (৪৯) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁদের কাছ থেকে পাঁচটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে জানিয়ে ওসি নিশ্চিত করেন যে, বর্তমানে গুলশান এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

সুত্রঃ ঢাকা পোস্ট

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech