শিরোনাম :
বুড়িভদ্রা খননে আশ্রয়ণ প্রকল্প ধ্বংস, খোলা মাঠে বসবাস করছেন মানুষ মৌলভীবাজার সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান সাতক্ষীরার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি, যাবেও না: মির্জা ফখরুল ইরান-যুক্তরাষ্ট্রের সমঝোতা চুক্তি ফাঁস করল ইসরায়েলি গণমাধ্যম একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন সংসদ সদস্যদের সক্ষমতা বৃদ্ধিতে আইআরআই-এর সহযোগিতার প্রস্তাব আলজেরিয়া-০ আর্জেন্টিনা-৩, মেসির হ্যাটট্রিক বিশ্বকাপে নতুন বিশ্বরেকর্ড দেশের অন্তত ১০ অঞ্চলে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে : প্রধানমন্ত্রী

ঘন কুয়াশার কারণে সারাদেশে সব ধরনের নৌ চলাচল বন্ধ ঘোষণা

  • ১১:০৭ এএম, শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
ঘন কুয়াশার কারণে সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

শুক্রবার ২৬ ডিসেম্বর দিবাগত রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপপরিচালক (নৌ-নিট্রা) বাবু লাল বৈদ্য।

তিনি বলেন, নদীতে কুয়াশার ঘনত্ব হঠাৎ বেড়ে গেছে। এই কারণে আজ (শুক্রবার) দিবাগত রাত সাড়ে ১০টা থেকে ঢাকা, চাঁদপুর, ভোলা, বরিশালসহ সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।

লঞ্চগুলো চলার পথে যে যেখানে অবস্থান করছে, ওই স্থানে নদীর পাড়ে লঞ্চগুলো নোঙ্গর করে রাখার জন্য বলা হয়েছে। কুয়াশা কেটে গেলে ফের চলাচল স্বাভাবিক হবে।

প্রসঙ্গত, এর আগে ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার দিবাগত রাত ১টা থেকে ২টার মধ্যে চাঁদপুর সদর উপজেলার হরিনা এলাকায় মেঘনা নদীতে ঢাকাগামী দুইটি লঞ্চের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চারজন নিহত এবং কয়েকজন আহত হন।

সংঘর্ষে জাকির সম্রাট-৩ লঞ্চটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং মাঝনদীতে ডুবো-ডুবো অবস্থায় ভাসতে থাকে। পরে এ ঘটনায় শুক্রবার সকালে ঝালকাঠি লঞ্চঘাট থেকে অপর অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটিকে জব্দ এবং চারজন স্টাফকে আটক করা হয়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech