শিরোনাম :
জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন দেশে আসছে ডিজিটাল ব্যাংক, মিলবে যেসব সুবিধা বাংলাদেশের বোয়িং কেনা নিয়ে উচ্ছ্বসিত ট্রাম্প, দিলেন বিশেষ বার্তা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান টাঙ্গাইলে সেতু নির্মাণে রডের বদলে বাঁশ, এলজিইডির কার্যসহকারী বরখাস্ত শেখ হাসিনাকে পুনর্বাসনের চেষ্টা চলছে : রিজভী বেহেস্তের টিকিট বিক্রিকারীরা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী জাতিসংঘে নেতানিয়াহু বক্তব্য দিতে দাঁড়াতেই খালি হয়ে গেলো অধিবেশন কক্ষ সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ঢাকায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে লিজ দেওয়ার সিদ্ধান্ত হবে আত্মঘাতী- বাসদ

  • ১২:১৫ পিএম, শুক্রবার, ১৬ মে, ২০২৫
ছবিধ সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা বিদেশি কোনো কোম্পানিকে লিজ দেওয়ার সিদ্ধান্ত হবে আত্মঘাতী ও অদূরদর্শী- বলেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সভায় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ।

বৃহস্পতিবার ১৫ মে রাজধানীর সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে রাজনৈতিক পরিষদের সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধ কোনো সরকার আমাদের প্রধান সমুদ্র বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিতে পারে না। তাছাড়া অন্তর্বর্তী সরকারের এত বড় জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এককভাবে সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ার নেই।

চট্টগ্রাম সমুদ্র বন্দর বাংলাদেশের অর্থনীতির প্রধান লাইফলাইন উল্লেখ করে সাইফুল হক বলেন, এই বন্দরের সঙ্গে আমাদের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিষয় যুক্ত রয়েছে। এই গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বন্দর অভিজ্ঞতা ও দক্ষতার কথা বলে কোনোভাবেই আমরা বিদেশি কোম্পানির তত্ত্বাবধানে দিয়ে দিতে পারি না।

তিনি আরও বলেন, শোনা যাচ্ছে সরকার চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টারমিনাল আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডকে লিজ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। সরকারের এই পদক্ষেপ পুরোপুরি অনাকাঙ্ক্ষিত ও জাতীয় স্বার্থের পরিপন্থী।

নিজস্ব অর্থায়নে চালু হওয়া দেশের বৃহত্তর এই কনটেইনার পোর্টটি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে গত ১৭ বছর ধরে লাভজনকভাবে পরিচালিত হয়ে আসছে উল্লেখ করে এই বামপন্থী নেতা বলেন, এই টার্মিনালে বিশ্বের সর্বাধুনিক গ্যান্ট্রি ক্রেনসহ আধুনিক প্রযুক্তিও যুক্ত করা হয়েছে। প্রয়োজনে বন্দরের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আরও আধুনিক প্রযুক্তি আমদানি করারও সুযোগ রয়েছে।

সাইফুল হক সরকারকে জাতীয় স্বার্থ ও নিরাপত্তায় ঝুঁকি সৃষ্টিকারী এই ধরনের সব তৎপরতা থেকে সরে আসতে আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন- পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech